বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড.ওয়াজেদ মিয়ার ১৫ তম মৃত্যুবার্ষিকী আজ

রিপোর্টারের নাম / ১৯২ টাইম ভিউ
আপডেট : বুধবার, মে ৮, ২০২৪, ৯:১৩ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর,রংপুর

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াত স্বামী, বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়ার ১৫ তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে পীরগঞ্জের ফতেপুরস্থ মিয়া বাড়ীতে আজ বৃহস্পতিবার সকালে ড.ওয়াজেদ ফাউন্ডেশন ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ-মাহফিল ও দিনব্যাপী কোরান খানির আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন ড.ওয়াজেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক নেতা ছায়াদৎ হোসেন বকুল। এছাড়াও পীরগঞ্জ উপজেলা প্রসাশনের উদ্যোগে সকাল ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে জুম কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখবেন স্থানীয় সংসদ সদস্য, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী। সভায় সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান।উল্লেখ্য, ২০০৯ সালের ৯ মে ড.এমএ ওয়াজেদ মিয়া ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পরে হেলিকপ্টারযোগে তার লাশ পীরগঞ্জে এনে গ্রামের বাড়িফতেপুরস্থ পারিবারিক করবস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। ১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারী রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামে তিনি জন্মগ্রহন করেন। ড.এম.এ ওয়াজেদ মিয়ার বাবা-মা প্রয়াত আব্দুল কাদের মিয়া এবং ময়জান্নেছা। ৪ ভাই ও ৩ বোনের মধ্যে তিনিই সবার ছোট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর