নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর
গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানাধীন জরুন এলাকার বিশিষ্ট সমাজ সেবক নাসির উদ্দিন পালোয়ান হত্যা মামলার ঘটনায় মোঃ রাব্বি শেখ ওরফে নাওফিল রাব্বি নামে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গ্রেফতারকৃত রাব্বি মহানগরীর ৭ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ছিলেন। গ্রেফতারকৃত হলেন,জামালপুর জেলার সদর থানার রশিদপুর গ্রামের মোঃ মকবুল শেখের ছেলে। সে কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় গোলাপ মিয়ার বাসায় ভাড়া থাকতো। পুলিশ জানায় শুক্রবার দিবাগত রাত পৌনে ৩ টার সময় জামালপুর জেলা থেকে তাকে পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়। শনিবার (১৯ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ সালাহ উদ্দিন। তিনি বলেন,এ ঘটনায় এখনো পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। কোনাবাড়ি থানার ওসি আরও বলেন, গ্রেফতারকৃত রাব্বিকে ৭ দিন রিমান্ড আবেদন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও এ ঘটনায় অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
উল্লেখ্য গত ২৬ জুন নিহতের ছেলে মোঃ শাহ আলম পালোয়ান বাদী হয়ে কোনাবাড়ী থানায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।