মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাজীপুর জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য এসএম পলাশ চঞ্চলের বহিষ্কারাদেশ প্রত্যাহার গাজীপুরে ক্লোলেস হত্যা মামলার রহস্য উদঘাটন আটক ১ ফেব্রুয়ারিত নির্বাচন হবে: ঠাকুরগাঁওয়ে সারজিস সুবর্ণচরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস: পরিবার থেকেই সচেতনতার ডাক ভেড়ামারায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদ্যাপন  ভেড়ামারায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন গাজীপুরের শ্রীপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়াও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ ব্রিতে আবহাওয়া-ভিত্তিক কৃষি পরামর্শ প্রচারে মিডিয়ার ভুমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বিশ্বের শীর্ষ ৩০০ ইনোভেটিভ বিশ্ববিদ্যালয়ের মধ্যে বশেমুরকৃবি

রিপোর্টারের নাম / ১৬৪ টাইম ভিউ
আপডেট : সোমবার, জুন ১০, ২০২৪, ৫:০০ অপরাহ্ণ

মোঃনাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি

 

 

বিশ্বের খ্যাতনামা রাস্কিংকারী প্রতিষ্ঠান ‘দ্য ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস ফর ইনোভেশন (WURI)’ কর্তৃক প্রকাশিত শীর্ষ ৩০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) প্রথম স্থান অর্জন করেছে। গত ৭ জুন ২০২৪ সুইজারল্যান্ডের ফ্রাংকলিন ইউনির্ভাসিটির এইচএলইউ কনফারেন্স হলে আনুষ্ঠানিকভাবে উরি প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী টেকনোলজি ক্যাটেগরির শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে বশেমুরকৃবি ২১তম স্থান অর্জন করেছে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী উরি প্রকাশিত ৩০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে সামগ্রিকভাবে ২৪৬তম অবস্থানে রয়েছে বশেমুরকৃবি। ২০২৪-এ উরি ১৩টি ক্যাটেগরিতে উচ্চশিক্ষা, সামাজিক অগ্রগতিতে শিক্ষা প্রতিষ্ঠানের সৃজনশীল অবদান, শিক্ষা ও গবেষণায় উদ্ভাবনী দক্ষতা, সমাজ ও শিল্পে সত্যিকার অবদান এবং সমাজের সাথে সাযুজ্যতা প্রভৃতি বিষয়ে ব‍্যাঙ্কিং করে থাকে। বিজ্ঞপ্তিতে বলা হয় শীর্ষ এ ৩০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে আমেরিকার মিনার্ভা ইউনির্ভাসিটি, অ্যারিজোনা স্টেট ইউনির্ভাসিটি এবং ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)।

 

উল্লেখ্য ২০২৩-এ উরি র‍্যাঙ্কিংয়ে এ বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ অবস্থানে ছিল যার ধারাবাহিকতায় এ বছর আরো ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর