বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

বিশ্ব পানি দিবসে অনলাইন নলেজ সোসাইটির ব্যাতিক্রমি উদ্যোগ 

রিপোর্টারের নাম / ১২৬ টাইম ভিউ
আপডেট : বুধবার, মার্চ ২২, ২০২৩, ২:১৪ অপরাহ্ণ

মোহাঃ ফরহাদ হোসেন কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ

 

পানি নির্ভরশীলতা বিষয়ে উপকূলের বিভিনরন ছবি তোলা এবং ছবি আঁকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার মধ্য দিয়ে বিশ্ব পানি দিবসের কার্যক্রম বাস্তবায়ন করেছে অনলাইন নলেজ সোসাইটি। সপ্তাহব্যাপি এই কার্যক্রমে দেশের ৫৮ জন শিশু ও কিশোর নিজ নিজ এলাকার পানিদূষণ, পয়ঃনিস্কাষণ, জলাশয়, নদী-নালা-খাল-বিল, পানি চক্র, পানির সদ্বব্যবহার, পানি সংকট, পানি বৈষম্য, পানি পরিশোধন, পানি সংরক্ষণ, পানি ব্যবহার, কৃষিতে পানি, পানি ও নারী প্রভৃতি বিষয়ে ছবি তুলেছেন, শিশুরা ছবি এঁকেছেন এবং আজ বিম্ব পানি দিবসে সবাই একযোগে #OKS হ্যাসট্যাগ ব্যবহার করে ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম – ফেসবুক, লিকডইন ও টুইটার এবং ওয়েবসাইটে (prodip.wordpress.com) পোস্ট দিয়েছেন।

অনলাইনে কথোপকথন এবং দিক-নির্দেশনা প্রদানমূলক প্রশিক্ষণের মাধ্যমে বিশ্ব পানি দিবসকে উপলক্ষ করে শিশু-কিশোরদের ছবি আঁকা ও ছবি তোলা কার্যক্রমের মাধ্যমে পানি সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি এবং তাদের সামাজিক পূঁজি হিসাবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে বলে জানিয়েছেন অনলাইন নলেজ সোসাইটির প্রধান নির্বাহী পরিচালক প্রদীপ কে. রায় বলেন, শিশু-তরুন-কিশোরদের সামাজিক কাজে অংশগ্রহণের মধ্য দিয়ে শিশু-কিশোর-তরুনদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ইন্টারনেট আসক্তি হ্রাস করে ইন্টারনেটের কার্যকর ব্যবহার নিশ্চিত করার দিকে আগ্রহ সৃষ্টি জন্য অনলাইন নলেজ সোসাইটি ২০০৮ সাল থেকে অনলাইনভিত্তিক বিভিন্ন কার্যক্রম চালিয়ে এসেছে এবং সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক নারী দিবস এবং বিশ্ব পানি দিবসে দেশের প্রায় শতাধিক শিশু-কিশোর-যুবদের সচেতনতা বৃদ্ধি মূলক কার্যক্রমে সংযুক্ত করেছে। এসব কার্যক্রমে অংশগ্রহণ করার মাধ্যমে শিশু-কিশোর-তরুনরা দেশের সামাজিক সম্পদে রূপান্তরিত হবেন এবং চতুর্থ শিল্প বিপ্লবে দক্ষ মানব সম্পদ হিসাবে শিশু-কিশোর-তরুনরা নিজেদের গড়ে তুলবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর