হাজ্বীঃআসাদুজ্জামান স্টাফ রিপোর্টার
“হাতে দেখলে সাদা ছড়ি এগিয়ে এসে সহায়তা করি”এই শ্লোগান ধারণ করে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস -২০২৪ উপলক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসন,জেলা সমাজ সেবা কার্যালয় ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা সমূহ কর্তৃক আয়োজিত আলোচনা সভা ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১৫ অক্টোবর মঙ্গলবার বেলা ১০ টায় অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের পুলিশ সুপার মোঃ আজিজুল ইসলাম।সভাপতিত্ব করেন সমাজসেবা কার্যালয়ের ময়মনসিংহ বিভাগের উপ পরিচালক।