বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
রংপুরে কারাগারে থাকা বিষাক্ত মদ বিক্রেতার মৃত্যু ভেড়ামারায় হিসনা নদী জুড়ে কচুরিপানা, দখলবাজদের জালে আটকে নদী  সিদ্ধান্ত হবে হ্যাঁ ও না ভোটে বৈষম্যহীন বাংলাদেশ: রংপুরে আলী রীয়াজ কালীগঞ্জে পৌষ সংক্রান্তির ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত সাংবাদিক এহতেশামুল হক শাওনের পিতার মৃত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ব্রির “বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫” উদ্বোধন বৃহস্পতিবার গাকৃবিতে হাল্ট প্রাইজের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত কালীগঞ্জে আড়াইশ বছরের ঐতিহ্যবাহী জামাই ও মাছের মেলায় আনন্দ-উৎসব টঙ্গীতে সাংবাদিক হেনস্তা ও পুলিশি কাজে বাধা: অভিযুক্ত সোহেল সিদ্দিকী শ্রীপুরে শ্রেষ্ঠ ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটনকারী অফিসার নির্বাচিত এসআই মতিউর রহমান

বিস্ফোরক আইনে রায়পুরে বিএনপি নেতা আনিসুল হক গ্রেফতার

রিপোর্টারের নাম / ১৪৯ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, নভেম্বর ১৪, ২০২৩, ১১:৪৪ পূর্বাহ্ণ

রায়পুর, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

 

রায়পুর উপজেলা যুবদলের সাবেক সাঃ সম্পাদক ও রায়পুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, বিএনপি নেতা আনিসুল হক গ্রেফতার। তিনি রায়পুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের মৃত নুরুল হক মুন্সীর ছোট ছেলে। নিশ্চিত করেছেন ওসি ইয়াছিন ফারুক।

১২ নভেম্বর রবিবার সকাল সাড়ে ১০ টায় রায়পুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। পরে বিস্পোরক আইনে গ্রেফতার দেখিয়ে একই দিন বেলা ১২ টায় তাকে জেল হাজতে পাঠানো হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা রায়পুর থানার উপ-পরিদর্শক নুরুল ইসলাম বলেন, ১ নভেম্বর বিএনপির হরতাল-অবরোধে রায়পুর সরকারী হাসপাতালের সামনে অগ্নি সংযোগ ও নাশকতার অভিযোগে বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে রায়পুর থানার উপ-পরিদর্শক এনামুল হক বাদী হয়ে রায়পুর থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং -৩, তাং ০৩/১১/২৩। উক্ত মামলায় তাকে গ্রেফতার করা হয়।

রায়পুর থানার অফিসার ইনচার্জ ইয়াছিন ফারুক বলেন, অভিযুক্ত আসামী আনিসুল হককে সুনির্দিষ্ট অভিযোগের আলোকে গ্রেফতার করে ১৪৩, ৩৪১, ৩৫৩, ১৮৬, ৩৩২ ধারাসহ বিস্ফোরক আইনের ৩/৪ ধারায় বিজ্ঞ আদালতে প্রেরন করি। নাশকতা মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

০১৭১৪৮৫৪৫৬৮


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর