বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে ৪০ দিনব্যাপী ফজর ক্যাম্পেইন সম্পন্ন, অংশগ্রহণকারীদের পুরস্কার প্রদান পাইকগাছায় সামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ  পাইকগাছায় অগ্নিকাণ্ডে মুদি দোকান ভস্মীভূত  এলজিআরডি মন্ত্রীর একান্ত সচিব ইউনুস ও ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন নবাব সীমান্তে সিসিটিভিতে ধরা পড়ল কুকুর সদৃশ রোবট আতংকে এলাকবাসী পাইকগাছায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত  পাইকগাছার ঐতিহ্য রক্ষায় বড় উদ্যোগ বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মভিটা সংস্কারে নেমেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর শ্রীপুরবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম ভেড়ামারায় পবিত্র রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা কয়রায় প্রকল্প ও  পাইলট কার্যক্রমের সাফল্য চ্যালেজ ও করণীয় বিষয়ে বিশ্লেষন সভা

বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ টেংরা মেম্বার স্মৃতি ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত

মাহমুদুল হাসান চন্দন / ৭৮ টাইম ভিউ
আপডেট : শনিবার, জানুয়ারি ২৪, ২০২৬, ৮:০৩ অপরাহ্ণ
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 27;

মাহমুদুল হাসান চন্দন 

 

বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ টেংরা মেম্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২৬ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় সিঙ্গাপুর ট্রেনিং ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়।

কুষ্টিয়ার ভেড়ামারায় শনিবার বিকেল ৪ টার সময় জুভেন্টাস ক্লাবের আয়োজিত ২ নং কলোনী গ্যারেজ মাঠে বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ টেংরা মেম্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২৬ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলায় যে দুইটি দল অংশগ্রহণ করেন তারা হলেন সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার ফুটবল একাদশ বনাম বিজিএম গ্রুপ ফুটবল একাদশ। ফাইনাল খেলায় সিঙ্গাপুর ট্রেনিং ফুটবল একাদশ ৪-১ গোলে চ্যাম্পিয়ন হয়।

 

ফাইনাল খেলায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী তিনি বলেন আজকের এই সুন্দর ফুটবল প্রতিযোগিতায় উপস্থিত থাকতে পেরে আমি আনন্দিত। ফুটবল এক আবেগের নাম, এক অফুরন্ত ভালোবাসার নাম এটি শুধুমাত্র একটি খেলা নয়, এটি মানুষের মন ও শরীর সুস্থ রাখার সবচেয়ে কার্যকর ব্যায়াম।

 

ফুটবল খেলায় নিয়মকানুন মেনে চলতে হয়, যা আমাদের জীবনে শৃঙ্খলা শেখায়, মাঠের মধ্যে ১১ জন খেলোয়াড়ের পারস্পরিক বোঝাপড়া এবং সঠিক কৌশলই একটি দলের জয়ের চাবিকাঠি। ফুটবলে জেতার জন্য যেমন সাহসের প্রয়োজন, তেমনি হেরে গেলেও হতাশ না হয়ে পরের ম্যাচের জন্য প্রস্তুতি নেওয়ার শিক্ষা আমরা এই খেলা থেকে পাই আর যে মাঠে খেলা অনুষ্ঠিত হলো যদি মাপ যোগে হয় তাহলে এখানে স্টেডিয়াম করার জন্য আমার আপ্রাণ চেষ্টা থাকবে।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপি আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড: তৌহিদুল ইসলাম আলম, উপজেলা বিএনপি

 

সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদ (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান শাহাজান আলী, ভেড়ামারা উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক

 

জানবার হোসেন, ভেড়ামারা পৌর বিএনপি সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু,

 

মনি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজর চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, উপজেলা বিএনপি সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল হাই আল হাদি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পৌর বিএনপি সভাপতি ও উপজেলা মুক্তিযুদ্ধ কমান্ডার আবু দাউদ, আতাউর রহমান নায়েব।আজকের খেলায় দূর দূরান্ত থেকে আসা খেলা দেখতে আসা দর্শক মাঠের কানায় কানায় পূর্ণ ছিল। দর্শকরা খেলা দেখে খুবই আনন্দ উপভোগ করেছেন আজকের খেলার ফলাফল সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার ফুটবল একাদশ ৪ গোল বনাম বিজিএম গ্রুপ ফুটবল একাদশ ১ গোল করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর