শেখ মোঃ হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকা সংগঠন “বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব” এর উদ্যোগে এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান ও সৈনিক লীগের কেন্দ্রীয় সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ্ব হারুন অর রশিদ (সিআইপি’র) সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়।
(৯’ই অক্টোবর ২০২৩) সোমবার, এশিয়ান টেলিভিশন কার্যালয়ে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমানের নেতৃত্বে এ শুভেচ্ছা বিনিময় করা হয়। এ সময় বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ও কুশল বিনিময় করেন।
উল্লেখ্য, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হারুন অর রশিদ (সিআইপি)।
এ সময় বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের অন্যান্য সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (কেন্দ্রীয় কমিটি’র) সাংগঠনিক সম্পাদক, শিহাব তালুকদার। বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (কেন্দ্রীয় কমিটি’র) দপ্তর সম্পাদক, শেখ মোঃ হুমায়ুন কবির। বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (কেন্দ্রীয় কমিটি’র) বিনোদন প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, মোঃ সেলিম আহমেদ তপু এবং বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (কেন্দ্রীয় কমিটি’র) সহ-দপ্তর সম্পাদক, মোঃ ফয়জুল্লাহ স্বাধীন।