বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মজিদ মিয়া মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি চান সরকারের কাছে

রিপোর্টারের নাম / ১২৫ টাইম ভিউ
আপডেট : শনিবার, ফেব্রুয়ারি ১১, ২০২৩, ৩:৪২ অপরাহ্ণ

মো: নাজমুল হাসান নাজির

 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের অনুপ্রানিত হয়ে জীবন বাজি রেখে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য ভারতে চলে যায় কিশোরগঞ্জের ভৈরবে আগানগরে মোঃ আব্দুল মজিদ মিয়া ভারতে ট্রেনিং নিয়ে সম্মুখ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন তিনি।তাঁর ভারতীয় প্রকাশিত তালিকা নং ৭৪৭৮ সিরিয়ালের মো. আব্দুল মজিদ মিয়ার নাম থাকলেও ভুলক্রমে নেই তাঁর পিতা-মাতা এবং গ্রামের ঠিকানা। নিজ দেশেও মুক্তিযোদ্ধাদের প্রকাশিত তালিকায় তাঁর নাম না থাকায় মানবেতর জীবন- যাপন করছেন, দেশ মাতৃকার তরে ১১ নং সেক্টরে যুদ্ধ করেন তিনি।

 

আবদুল মজিদ মিয়ার স্ত্রী না ফেরার দেশে চলে গেছেন কয়েক বছর আগে ; সন্তানরাও নেন না তার খোঁজ -খবর পরিবার- পরিজন হারিয়ে তিনি নি:সঙ্গ ও মানবেতর জীবন যাপন করছেন। তাই তিনি সরকারের কাছে দাবী জানান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা গেজেটে নাম অন্তর্ভূক্তি দেখে বীর মুক্তিযোদ্ধার স্বৃকৃতি পেয়ে মরতে চান তিনি।

 

এ বিষয়ে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ভৈরব উপজেলা কমান্ডের কমান্ডার সিরাজউদ্দিন আহমেদ প্রকৃত মুক্তিযোদ্ধা হিসাবে মোঃ আব্দুল মজিদ মিয়াকে একটি প্রত্যয়ন পত্র প্রদান করেন।এছাড়াও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আগানগর ইউনিয়ন কমান্ডের কমান্ডার মোঃ মতিউর রহমান স্বাক্ষরিত প্রকৃত বীর মুক্তিযোদ্ধা হিসাবে বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মজিদ মিয়াকে একটি প্রত্যয়ন পত্র প্রদান করেন।

 

এ ব্যাপারে, ভৈরব উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ জানান, মানবেতর জীবন -যাপন করা আবদুল মজিদ মিয়ার নাম ভারতের তালিকায় গেজেটে নম্বার রয়েছে ৭৪৭৮। কিন্তু পিতার নাম ও ঠিকানা না থাকায় সরকারি গেজেটে তার নাম তালিকাভূক্তির জন্য তাকে সেমতে কাজ করার পরামর্শ দেয়া হয়েছে।তাছাড়া আমি তাঁর নাম মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। অনুমতি পেলে তার ভাতাসহ সকল সুযোগ-সুবিধা প্রদান করা হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর