সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
এআই অটো জুম ফিচারে এবার ঈদুল ফিতরের গ্রুপ সেলফি তোলা আরও সহজ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে সাংবাদিকদের মানববন্ধন আমিরাতে বিরূপ পরিস্থিতির মধ্যেও প্রয়োজনীয় খাদ্য আমদানি অব্যাহত রেখেছে খুচরা বিক্রেতারা শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের পলায়ন সুবর্ণচরে চলাচলের পথে বাঁধার প্রতিবাদে মানববন্ধন  গাজীপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬ জনকে কারাদ-ড্রামট্রাকও জব্দ কবি মাহমুদুল হাসান নিজামীর মৃত্যুতে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবারের শোক  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আব্দুল গফুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বীর মুক্তিযোদ্ধা মোহুমায়ুন কবিরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পূর্ণ

মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি / ১০৯ টাইম ভিউ
আপডেট : রবিবার, জুন ২২, ২০২৫, ১০:৪২ অপরাহ্ণ

মোঃনাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি

 

 

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. হুমায়ুন কবিরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। তিনি কালীগঞ্জ পৌরসভার ৪নং ওযার্ড দড়িসোম গ্রামের মরহুম ফটিক মিয়ার বড় ছেলে। তিনি রবিবার (২২ জুন) দুপুর ১ টা ৩০ মিনিটে উনার নিজ বাড়িতে ইন্তেকাল করেন।

বাদ মাগরীব কালীগঞ্জ বাজার মদিনাতুল মনোয়ারা কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ শেষে কালীগঞ্জ জামিল চক্ষু ও জেনারেল হাসপাতালের সামনে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরী তাসমিন উর্মি ও কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আশরাফুল ইসলাম রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন। পরে দড়িসোম সামাজিক গোরস্থানে তাকে দাফন করা হয়। মরহুমের জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ নানা শ্রেণি ও পেশার শত শত মানুষ অংশ নেন। তিনি মৃত্যুকালে ২ পুত্র, ১ কন্যা, নাতী-নাতনী, আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি কালীগঞ্জ বাজারের একজন সফল পোলট্রি ফিড ব্যবসায়ী ছিলেন। তিনি কালীগঞ্জ বাজার মদিনাতুল মনোয়ারা কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ও সদস্য ছিলেন। বীর মুক্তিযোদ্ধা মো. হুমায়ুন কবিরের মৃতুতে কালীগঞ্জ উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ড, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. ইব্রাহিম খন্দকার, বাংলাদেশ প্রেস ক্লাব কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মো. মুক্তাদির হোসেন, কালীগঞ্জ থানা প্রেস ক্লাবের প্রতিষ্ঠতা সভাপতি মো. জাকারিয়া আল মামুন, কার্যকরী সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মো. নোমান, কালীগঞ্জ টেলিভিশন ক্লাবের সভাপতি মো. মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মো. আ. গাফফার, কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আশরাফুল হক (শিশির), বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মরহুমের বিদেহী আতœার মাগফিরাত কামনা করেন। শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর