বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
যথাযোগ্য মর্যাদায় রংপুরে মহান বিজয় দিবস পালিত বগুড়ার শেরপুরে বিএনপির পার্টি অফিস ভাঙচুর মামলায় গ্রেপ্তার- ৪ বগুড়ার শেরপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত কয়রায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত রাজারহাটে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে, বীর শহীদদের স্বরণে পুষ্পমাল্য অর্পণ শ্রীপুরে চকপাড়া সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ধান গবেষণা ইনস্টিটিউটে মহান বিজয় দিবস উদযাপন  ডুয়েটে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত  কয়রায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন  বগুড়ার শেরপুরের বিশিষ্ট ব্যাবসায়ী কুদু ভূইয়ার ইন্তকাল

বুড়ি তিস্তা নদী পুনঃ খনন কাজের উদ্বোধন 

রিপোর্টারের নাম / ৩৩১ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৩, ৩:৫২ অপরাহ্ণ

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান জলঢাকা নীলফামারী প্রতিনিধি :

 

নীলফামারীর জলঢাকা ও ডিমলা উপজেলার বিস্তৃত ১হাজার ২শত ১৭ একর আয়তনের বুড়ি তিস্তা নদীর জলধারা পুনঃ খনন কাজের

উদ্বোধন করা হয়েছে ও বছরে ৭২ কোটি টাকার ফসল উৎপাদন ও১৬কোটি সাশ্রয়ের প্রত্যাশা।

 

বৃহস্পতিবার ২৩ ফেবু্রুয়ারী বুড়ি তিস্তা নদীর ব্যারেজ এলাকায় পুনঃ খনন কাজের উদ্বোধন করেন ডিমলার সাংসদ মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।

এসময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কৃষ্ণ কমল সরকার,ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান তবিবুল ইসলাম,জলঢাকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন,,পানি উন্নয়ন বোর্ডের উপর বিভাগীয় প্রকৌশলী আবদুল হান্নান প্রধান,জলঢাকা থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবির, ডিমলা থানার অফিসার ইনচার্জ লাইছুর রহমান, ঠিকাদার প্রতিষ্ঠানের কামরুজ্জামান কামরুল সহ বিভিন্ন ব্যাক্তিগন উপস্থিত ছিলেন।

 

এসময় প্রধান অতিথি বলেন ১হাজার ২শত ১৭ একর আয়তনের বুড়ি তিস্তা নদীর জলধারার মধ্যে ১ম ধাপে ৬ শত ৬৭ একর জলধারার পুনঃ খনন করা হবে ও জলাধারের পানি ব্যাবহার করে ৫ হাজার ৫শত একর (২২৩২) হেক্টর জমিতে আমন ও বোরকা মৌসুমে কৃষকদের নিরবচ্ছিন্ন সেচের পানি সরবরাহ করা হবে। এ-র ফলে বছরে প্রায় ২৬ হাজার মেট্রিক টন ফসল উৎপাদন হবে।যার বাজার মুল্য ৭২ কোটি টাকা।ভুপরিস্থ উর্বর পানি গ্রাভিটি ইরিপেশন পদ্ধতিতে ব্যবহার হওয়ায় বছরে অতিরিক্ত ফসল উৎপাদন বাবদ ১২ কোটি টাকা,জ্বালানি বাবদ ৩ কোটি এবং সার বাবদ১.৫০ কোটি সহ বছরে প্রায় ২ কোটি টাকা সাশ্রয় হবে।

 

নীলফামারীর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কৃষ্ণ কমল সরকার বলেন,৬০ শতকে তৎকালীন সরকার বুড়ি তিস্তা নদীর সেচ প্রকল্পটি তিস্তা ব্যারেজ প্রকল্পের মডেল হিসাবে গ্রহন করে বুড়ি তিস্তা নদীতে ব্যারেজ নির্মান করে পানির সমতা বৃদ্ধি করে প্রধান খাল ও শাখা খাল সমুহের মাধ্যমে পানি প্রবাহ নিয়ন্ত্রণ করে প্রতিটি সেচ মৌসুমে প্রকল্প এলাকার সম্পুরক সেচ প্রধানের উদ্দেশ্যে প্রকল্পটি গৃহীত হয়েছিল।১৯৬৫ সাল হতে ২০১০ সাল পর্যন্ত প্রকল্পটি চলমান ছিল। পরে বিভিন্ন কারনে পকল্পটি দীর্ঘদিন বন্ধ থাকায় পলি জমে জলধারা টির তলদেশ ভরাট হওয়ায় জলধারা টির পানি ধারন ক্ষমতা কমে যায়।ফলে প্রকল্পটি চালু করার জন্য পানি সম্পদ মন্ত্রনালয় ও পানি উন্নয়ন বোর্ড উদ্দ্যোগ গ্রহস করে।প্রকল্পটি চালু ও ২২৩২ হেক্টর জমিতে সেচের পানি সরবরাহের নিম্মিতে তিস্তা সেচ প্রকল্পের সাথে সমন্বিত করে একনেকের সভায় ১৪৫২.৩৩ কোটি টাকা ব্যায়ে তিস্তা সেচ প্রকল্পের কমান্ড এলাকায়পুর্বাসন ওসম্প্রসারন নামক প্রকল্প অনুমোদন দেয়। প্রকল্জপের আওতায় ৬৬৭ একর লদারার পাচটি প্যাকেজে প্রায় ৯৯ কোটি টাকা ব্যায়ে পুনঃ খননেরকার্যাদেশ প্রদান করা হয়ে।প্রকল্পটি ২০২৪ সালে সমাপ্ত হবে।প্রকল্পটি বাস্তবায়িত হলে সেচের পাশাপাশি পরিবেশের উন্নয়ন হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর