শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে জনচলাচলের রাস্তা কেটে দখলের অভিযোগ, চরম ভোগান্তিতে এলাকাবাসী উপজেলা  প্রেসক্লাব,গোমস্তাপুরের বার্ষিক পারিবারিক মিলন মেলা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার কোনাবাড়ীতে বাসাবাড়ি ও সিলেন্ডার বিস্ফোরণে পিক-আপে আগুন শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মূল হোতা জাহাঙ্গীর গ্রেপ্তার: এলাকায় মিষ্টি বিতরণ কোনাবাড়ীতে আবাসিক হোটেলে অভিযান নারী পুরুষসহ আটক-৭  গাজীপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে অস্ত্রসহ একাধিক অপরাধী গ্রেপ্তার ভেড়ামারা থেকে হারিয়ে যাচ্ছে নানা প্রজাতির পাখি কুড়িগ্রামে গণঅভ্যুত্থানের যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আটক চট্টগ্রামে ধর্ম উজ্জ্বল ঐক্য পরিষদের ৩য় বার্ষিকী ও মহতি পুণ্যানুষ্ঠান সম্পন্ন

বৃক্ষরোপণ কর্মসূচিতে সবুজে ভরে উঠলো পানবটু গ্রাম

মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি / ১০১ টাইম ভিউ
আপডেট : শনিবার, জুলাই ১২, ২০২৫, ৯:৪১ অপরাহ্ণ

মোঃনাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি

 

“সোসাইটি ফর বেটার ফিউচার” এর উদ্যোগে গত ১২ই জুলাই ২০২৫, শনিবার, গাজীপুর জেলার বাড়িয়া ইউনিয়নের পানবটু গ্রামে, তিতারকুল ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।

 

পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জনাব শাহ মো. মরতুজ আলী সজীব, সাধারণ সম্পাদক জনাব মো. মাকসুদুর রাহমান মাসুদ, কোষাধ্যক্ষ জনাবা তাহমিনা খাতুন এবং মহিলা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার শিমু। এছাড়াও স্থানীয় পরিবেশপ্রেমী ও সংগঠনের অন্যান্য সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

 

এই আয়োজনের মাধ্যমে বেশ কয়েকটি কৃষ্ণচূড়া গাছ রোপণ করা হয়। সভাপতি জনাব সজীব বলেন, “পরিবেশ রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই। আমরা চাই প্রতিটি মানুষ গাছ রোপণে এগিয়ে আসুক।”

 

কর্মসূচি শেষে স্থানীয়দের মাঝে পরিবেশ সচেতনতামূলক আলোচনা করা হয় এবং নিয়মিতভাবে গাছের যত্ন নেওয়ার জন্য আহ্বান জানানো হয়।

 

“সোসাইটি ফর বেটার ফিউচার” অতিতের মত ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর