শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় একজন নিহত গাউসিয়া কমিটি সারজাহ শাখার নবগঠিত পরিষদের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত ‘প্রেমের দহন’ নাটকে আপন চৌধুরী গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত শ্রীপুরে জনচলাচলের রাস্তা কেটে দখলের অভিযোগ, চরম ভোগান্তিতে এলাকাবাসী উপজেলা  প্রেসক্লাব,গোমস্তাপুরের বার্ষিক পারিবারিক মিলন মেলা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার কোনাবাড়ীতে বাসাবাড়ি ও সিলেন্ডার বিস্ফোরণে পিক-আপে আগুন শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মূল হোতা জাহাঙ্গীর গ্রেপ্তার: এলাকায় মিষ্টি বিতরণ

বৃষ্টির পানি সংরক্ষণে উপকূলীয় কয়রায় দরিদ্র পরিবারে মাঝে ট্যাংকি বিতরণ

কয়রা(খুলনা) প্রতিনিধি / ৬৮ টাইম ভিউ
আপডেট : সোমবার, আগস্ট ৪, ২০২৫, ৮:১৪ অপরাহ্ণ

কয়রা,খুলনা, প্রতিনিধি

 

খুলনার উপকূলীয় উপজেলা কয়রায় সুপেয় পানি সংরক্ষণের জন্য ৩০ টি দরিদ্র পরিবারের মাঝে ১,হাজার লিটারের পানির ট্যাংকি বিতরণ করা হয়েছে।

 

বেসরকারি উন্নয়ন সংস্থা অগ্রগতি সংস্থার ‘সৃজন’ প্রকল্পের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা নেটজ বাংলাদেশ ও বিএমজেড-এর সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে।সোমবার (৪ জুলাই) বিকাল ৪টায় উত্তর বেদকাশী কলেজিয়েট স্কুলে এই পানির ট্যাংকি বিতরণ করা হয়।

 

এসময় ট্যাংকি বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্ল্যাহ আল বাকী,বিশেষ অতিথী ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ ইস্তিয়াক আহমেদ, অগ্রগতি সংস্থার প্রকল্প ব্যাবস্থাপনা পরিচালক রিয়াজ রিয়াজ আহমেদ, মোঃ আঃ সালাম,রিপন সরকার, ইউনিট হিসাব রক্ষন ও মাঠ সহায়ক রিপন সরকার, প্রমূখ।

 

পানি সংরক্ষনের জন্য ট্যাংকি পেয়ে উত্তর বেদকাশী গ্রামের হাজরা খাতুন যানায়, তাদের কাছে একটি পানির ট্যাংকি ছিল স্বপ্নের মতো। আগে খাবার পানির জন্য দূরের পুকুর কিংবা উপজেলা সদরের পাড়ি জমাতে হতো। এখন ট্যাংকি পেয়ে পানির কষ্ট কিছুটা লঘোব হবে বলে তিনি যানান।

 

প্রধান অতিথীর বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্ল্যাহ আল বাকী বলেন, উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি পাওয়ায় সুপেয় পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে বৃষ্টি এবং অন্যান্য উৎস থেকে পাওয়া পানি সংরক্ষণের জন্য এই ধরনের ট্যাংকিগুলো স্থানীয়দের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উদ্যোগের মাধ্যমে ট্যাংকি পাওয়া পরিবারগুলো সারা বছর ধরে নিরাপদ পানি সংরক্ষণ করতে পারবে, যা তাদের স্বাস্থ্য সুরক্ষায় সহায়ক হবে।

 

এ প্রকল্পের মাধ্যমে কয়রা উপজেলা ৪টি ইউনিয়নের ৩২০ টি দরিদ্য পরিবারে মাঝে এসব ট্যাংকি বিতরণ করা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর