মোংলা প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে মোংলার সোনাইলতলা ইউনিয়ের বকুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু হাওলাদারের সার্বিক ব্যাবস্থাপনায় ও সোনাইলতলা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। সোনাইলতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ হিল মারুফ, পেড়িখালী ইউনিয়ন বিএনপির সাংগঠিক সম্পাদক সেহাগ আকোন, ৩ নং ওয়ার্ড বিএনপির সবাপতি মোঃ খোকোন শেখ, ১ নং সভাপতি মোঃ হুমাউন কবির হিমু সহ অন্যান্যা নেতারা।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, সারা দেশের মানুষ আজ বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদার জিয়ার জন্য উদ্বিগ্ন। ধর্ম বর্ণ দল-মত নির্বিশেষে সকলেই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন। দেশ ও গণতন্ত্রের জন্য তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আল্লাহ যেন বেগম জিয়াকে দ্রুত আরোগ্য দান করেন এবং সুস্বাস্থ্যসহ আমাদের মাঝে ফিরিয়ে দেন। জাতির এই সংকটময়ে তাঁর সুস্থতা বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় নতুন আশার প্রদীপ জ্বালাবে।
এ সময় স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও হাজারের বেশি সাধারণ মানুষ দোয়া মাহফিলে অংশগ্রহণ করে। দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।