বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ফেসবুকে অপপ্রচারের শিকার বিএনপি প্রার্থী-জামায়াত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি শ্রীপুরে বন্ধ নোমান টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড; সংবাদ সংগ্রহে বাধা, ম্যানেজারের নীরবতা সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার শ্রীপুরে নির্বাচনের ছুটি নিয়ে শ্রমিকদের উদাসীনতা: ভোট দিতে না গিয়ে ঘুরছেন পথে-ঘাটে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্রের ‘ঘোড়া’র জয়জয়কার: অভিজ্ঞতার পাল্লায় ভারী হচ্ছে মিলনের জনসমর্থন লালমনিরহাট -২ আসনে বিজয়ের মালা আসতে পারে স্বতন্ত্র প্রার্থী জনাব মমতাজ আলী শান্তর কাছে রংপুর—৪ (কাউনিয়া—পীরগাছা) জাপা—এনসিপি মুখোমুখি পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী বগুড়ার শেরপুরে সরকারি হাসপাতালে ৩ বছরের শিশুসহ দম্পতিকে মারধর ! শেরপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করলেন ভুক্তভোগী  রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬: গাজীপুর সিটি করপোরেশনে ৪০০ ভোটকেন্দ্রে পরিচ্ছন্নতা ও নিরাপত্তা জোরদার, ২৭১ কেন্দ্রে সিসি ক্যামেরা

বেগম খালেদা জিয়ার জানাজা ছিল একটি ঐতিহাসিক ঘটনা-ফজলুল হক মিলন

সামসুল হক জুয়েল / ৫০ টাইম ভিউ
আপডেট : সোমবার, জানুয়ারি ৫, ২০২৬, ৫:৪১ অপরাহ্ণ

সামসুল হক জুয়েল

একজন গৃহবধু থেকে শুরু করে আপোষহীন আন্দোলনের নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন ইতিহাসের এক অনন্য অধ্যায়। তিনি শুধু একজন রাজনীতিক নন, তিনি ছিলেন গণতন্ত্রের প্রতীক। পৃথিবীতে হাতে গোনা কয়েকজন নেতার জানাজায় বিপুল মানুষের ঢল নেমেছে। বেগম খালেদা জিয়ার জানাজা ছিল তেমনই একটি ঐতিহাসিক ঘটনা। এমনকি তাঁর স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজার চেয়েও তা ছিল বৃহৎ। মহান আল্লাহ তাঁকে বিরল সম্মান দিয়েছেন এবং গোটা মুসলিম উম্মাহর হৃদয়ে স্থান করে দিয়েছেন। আগামী জাতীয় নির্বাচনে আপনারা ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন যেন সবাই মিলেমিশে সত্যিকারের একটি গণতান্ত্রিক দেশ গড়ে তুলতে পারি। উপজেলার উপজেলার মোক্তারপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইউনিয়ন পরিষদ চত্বরে দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন এ সব বলেন।

গতকাল বিকেলে উপজেলার উপজেলার মোক্তারপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে মোক্তারপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবাদুল্লাহ শেখ দুলাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন। বিশেষ অতিথি উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির মাষ্টার।

পবিত্র মিলাদ ও দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আপোষহীন আন্দোলনের নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও মরহুম আরাফাত রহমান কোকো’র বিদেহী আত্নার মাগফিরাত কামনা সহ দেশ, জাতি ও গণতন্ত্রের মুক্তি কামনা করা হয়। এ সময় মোক্তারপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ দল-মত নির্বিশেষে সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ ও স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

এ সময় অন্যান্যের মাঝে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইমরুল কয়েস, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মোল্লা, উপজেলা যুবদলের আহবায়ক আলী নুর হাসান, মোক্তারপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন মাষ্টার, সাধারণ সম্পাদক মো. মজনু শেখ, সাংগঠনিক সম্পাদক মুনসুর আহমেদ, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ দলমত নির্বিশেষে বিপুল সংখ্যক নারী-পুরুষ মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে শরীক হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর