মাহমুদুল হাসান চন্দন
কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় সাম্প্রতিক সময়ে হঠাৎ করেই বেড়েছে চোরের উপদ্রব। কিছু দিন ধরেই বিভিন্ন এলাকায় থেকে সংবাদ আসছে দোকান, বাড়ি ঘরে চুরির ঘটনার। কিন্তু এখন পর্যন্ত কেউ আটক হয়নি বলে জানা গেছে। উদ্ধার হয়নি চুরি হওয়া মালামালও। চুরির ঘটনাটি নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে থানায় অভিযোগও জমা পড়ছে। পুলিশ বলছে মালামাল উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে জোর তৎপরতা অব্যাহত রয়েছে। গত
শনিবার (২৪ জানুয়ারি) গভীর রাতে ভেড়ামারা মসজিদ গলিতে অবস্থিত সাংবাদিক নবীন এর নবীন স্পোর্টস নামে দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। আনুমানিক নগদ ২০ হাজার টাকা, ৮০ থেকে ৯০ হাজার টাকার টাওজার, গেঞ্জি, জার্সি, কেডস ও বল সহ আরো অনেক মালামাল চুরি হয়েছে। ঘটনাস্থলে এসে ভেড়ামারা থানা পুলিশ তদন্ত শুরু করছেন এবং বিভিন্ন সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছেন।
প্রতিদিনের ন্যায় রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায় পরেরদিন সকালে দোকান খুলতে আসলে সাটারের তালাভাঙ্গা দেখতে পেয়ে ভয়ে আতঁকে উঠে। ধারণা করা হচ্ছে রাতে সংঘবদ্ধ চোরের দল সাটারের তালা ভেঙে দোকানে প্রবেশ করে এবং নগদ টাকা ও অন্যান্য মালামাল চুরি করে নির্বিঘ্নে পালিয়ে যায়। এ ব্যাপারে ভেড়ামারা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) রাকিবুল ইসলাম চুরির ঘটনার পর থেকে চোর শনাক্ত এবং চোরাইকৃত মালামাল উদ্ধারে তৎপরতা বৃদ্ধি করেছেন বলে আশ্বস্ত করেন। উল্লেখ্য, বিগত কয়েক মাস ধরে ভেড়ামারা উপজেলার পৌরসভা, বিভিন্ন ইউনিয়নের গ্রামের কোন না কোন বাড়িতে, দোকানে ধারাবাহিকভাবে চুরির ঘটনা সংঘটিত হচ্ছে। এ ব্যাপারে এলাকাবাসী চোরের উপদ্রব বন্ধে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন।