বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে জমি দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ: শফিকুল ও রফিক সরকারের সংবাদ সম্মেলন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) রেজাউল করিম পেলেন ‘ফুটবল’ প্রতীক গাজীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ছদ্মবেশে অভিযান অবৈধ স্পিরিট উদ্ধার,গ্রেপ্তার ২ রংপুর-১ আসনে নির্বাচনে ছয় প্রার্থীর প্রতীক বরাদ্দ  জাতীয় পার্টিকেই না করে দেবে জনগণ: আখতার হোসেন গণভোটে হ্যাঁ দিলে দলীয় সরকারের অধীনে আর নির্বাচন হবে না -ফয়েজ আহমদ তৈয়্যব ভেড়ামারায় অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা ভেড়ামারায় শীতার্তদের পাশে দাঁড়ালেন ব্র্যাক  ব্যাটারির দুশ্চিন্তা কমাতে ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ারের ‘লং-লাইফ টাইটান ব্যাটারি’ আনছে রিয়েলমি রেডমি নোট ১৫ সিরিজের মোড়কে তিনটি নতুন স্মার্টফোন আনলো শাওমি

বেনাপোল ইমিগ্রেশনে রংপুরের তারাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আনিসুর গ্রেফতার

রিয়াজুল হক সাগর, রংপুর / ৯৯ টাইম ভিউ
আপডেট : রবিবার, জুন ২২, ২০২৫, ১১:৪৩ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর, রংপুর

 

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় রংপুরের তারাগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আনিছুর রহমান (৫২) কে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।

 

রোববার (২২ জুন) সন্ধ্যা ৬ টার দিকে আনিসুর রহমান ইমিগ্রেশনে প্রবেশ করলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তথ্য যাচাইয়ে তিনি গ্রেফতার হন।

 

আনিসুর রহমান রংপুরের তারাগঞ্জ উপজেলার একারচালী গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। এছাড়া তিনি তারাগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সক্রীয় সদস্য।

 

ইমিগ্রেশন সূত্রে জানা যায়, সন্ধ্যায় ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনের ডেস্কে পাসপোর্ট জমা দেন আনিসুর রহমান। তার পাসপোর্টে স্টপ লিস্ট থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে তার বিরুদ্ধে রংপুর জেলা সদরের তারাগঞ্জ থানায় একাধিক মামলা থাকায় তাকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ কর্তৃক গ্রেফতার দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

বেনাপোল ইমিগ্রশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সী জানান, ইমিগ্রেশনে খবর ছিল রংপুর জেলার তারাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক তিনবারের উপজেলা চেয়ারম্যান আনিসুর রহমান ভারতে যেতে পারেন। সেই মোতাবেক বহির্গমন বিভাগের সব অফিসারকে সতর্ক করা হয়। সন্ধ্যা ৬টার দিকে বেনাপোল ইমিগ্রেশন ভবনে প্রবেশ করে বহির্গমন সিল মারার জন্য ডেস্কে পাসপোর্ট জমা দেন আনিস। অনলাইনে তার স্টপ লিস্ট থাকায় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাকে গ্রেফতার করা হয়।

 

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া বলেন, ‘ইমিগ্রেশনে আটক আওয়ামী লীগ নেতা রংপুর জেলার তারাগঞ্জ উপজেলা সাবেক চেয়ারম্যানকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। যেহেতু রংপুর জেলার তারাগঞ্জ থানায় তার নামে একাধিক মামলা রয়েছে, সেহেতু তাকে রংপুর জেলা সদরের তারাগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।’

 

এদিকে এনিয়ে ৫ আগস্ট থেকে এ পর্যন্ত ভারতে প্রবেশের সময় বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে ১৫ জন আওয়ালীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। এরা নাশকতা, বিষ্ফোরক ও হত্যা মামলাসহ বিভিন্ন অপরাধমূলক মামলার এজাহারভুক্ত আসামী। অভিযোগ রয়েছে গ্রেফতার থেকে বাঁচতে অপরাধীরা একটি মহলকে ম্যানেজ করে ভারতে নিরাপদ আশ্রয়ের চেষ্টা করছে। তবে পুলিশ কয়েকজন অপরাধীদের গ্রেফতার করতে পারলেও পারাপারে সহযোগিতাকারীদের ধরতে পারেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর