বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
রংপুরে কারাগারে থাকা বিষাক্ত মদ বিক্রেতার মৃত্যু ভেড়ামারায় হিসনা নদী জুড়ে কচুরিপানা, দখলবাজদের জালে আটকে নদী  সিদ্ধান্ত হবে হ্যাঁ ও না ভোটে বৈষম্যহীন বাংলাদেশ: রংপুরে আলী রীয়াজ কালীগঞ্জে পৌষ সংক্রান্তির ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত সাংবাদিক এহতেশামুল হক শাওনের পিতার মৃত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ব্রির “বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫” উদ্বোধন বৃহস্পতিবার গাকৃবিতে হাল্ট প্রাইজের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত কালীগঞ্জে আড়াইশ বছরের ঐতিহ্যবাহী জামাই ও মাছের মেলায় আনন্দ-উৎসব টঙ্গীতে সাংবাদিক হেনস্তা ও পুলিশি কাজে বাধা: অভিযুক্ত সোহেল সিদ্দিকী শ্রীপুরে শ্রেষ্ঠ ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটনকারী অফিসার নির্বাচিত এসআই মতিউর রহমান

বেসরকারী সকল শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবীতে গুইমারাতে মানববন্ধন

রিপোর্টারের নাম / ১৩৬ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, মার্চ ৯, ২০২৩, ৩:৫৭ অপরাহ্ণ

আবুল হোসেন রিপন, গুইমারা, খাগড়াছড়ি

 

এমপিওভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছেন গুইমারা উপজেলার এমপিওভূক্ত মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা।৯ মার্চ বৃহস্পতিবার সকাল ৯ টায় গুইমারা বাজারে পুলিশ বক্সের সামনে ঢাকা -চট্রগ্রাম সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন পালন করেন শিক্ষক কর্মচারীরা।
হাফছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে একদফা দাবী তুলে ধরে বক্তব্য রাখেন গুইমারা ইসলামিয়া দাখিল মাদরাসার শিক্ষক মোঃ ইউচুপ ও সিন্ধুকছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংক্য মারমা।

 

বক্তাগণ সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন শিক্ষকদের অবহেলিত রেখে ডিজিটাল বাংলাদেশ বা স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব নয় তাই এমপিওভূক্ত মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা জাতীয়করণ এখন সময়ের দাবী। আগামী নির্বাচনের পূর্বে চাকরি জাতীয়করণের ঘোষণা দিতে সরকারের প্রতি আহবান জানান শিক্ষকেরা।

 

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা আ ন ম রফিকুল ইসলাম, হাফছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হ্যাপী বড়ুয়াসহ এমপিওভূক্ত সকল শিক্ষক কর্মচারীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর