শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান, উপস্থিত ছিলেন ডা. রফিকুল ইসলাম বাচ্চু সুবর্ণচরে নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি গাজীপুরের শ্রীপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল সিমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবকের মৃত্যু গাজীপুরে ভূমি সেবা মানোন্নয়নে ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে গণশুনানি শ্রীপুরে শালবনের ভেতর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে গাইবান্ধায় অ্যাডভোকেসি সভা সুবর্ণচরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্টিত  ভেড়ামারায় পুকুর থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার শ্রীপুরে, হাজ্বী হাছেন আলী এতিমখানার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

বৈশাখের খরতাপে পথচারী ও শ্রমজীবীদের পাশে পানি-স্যালাইন নিয়ে এক ঝাঁক তরুণ 

রিপোর্টারের নাম / ১২৯ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪, ৮:১৯ অপরাহ্ণ

মোঃ ফরহাদ হোসেন কয়রা(খুলনা)প্রতিনিধিঃ

 

 

বৈশাখের এই খরতাপে হাঁসফাঁস করছে প্রানীকূল।সারাদেশে তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছেপ্রায়। ভ্যাপসা গরমে স্বাভাবিক ভাবে কাজকর্মও ঠিকমতো করতে পরছেনা সাধারন মানুষ। এমন পরিস্থিতিতে জীবিকা নির্বাহে ব্যাস্ত কয়রার শ্রমজীবী মানুষ। চলমান এই তীব্র তাপদাহে পিপাসার্ত মানুষের মাঝে একটু প্রশান্তি দেওয়ার জন্য সুপেয় খাবার পানি, স্যালাইন, শরবত বিতরণ করছে কয়রা এক ঝাঁক মানবিক তরুন।

 

বৃহঃবার (২৫এপ্রিল) বেলা ১২টার দিকে কয়রা ব্লাড ব্যাংক, ফুড ব্যাংকের উদ্যোগে উপজেলা সদর ও আশেপাশের বিভিন্ন বাজারে পথচারী, ভ্যান চালক, ইজিবাইক চালক , বাস চালক, শ্রমজীবী ও খেটে খাওয়া প্রায় ৫,শতাধিক মানুষের মাঝে খাবার পানি, স্যালাইন, ও শরবত বিতরণ করেছে সংগঠনটি।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক নাঈমুল হুদা রনি, আব্দুল আলিম, সাহারিয়ার হোসেন সজীব, আবুল হাসান, নাহিদ, শাহিন, শিহাব উদ্দীন,শুভ, সাব্বির জীবন , রিফাত প্রমূখ।

 

ঠাণ্ডা পানি ও খাবার স্যালাইন পেয়ে ভ্যান চালক লুৎফার রহমান আবেগে আফ্লুত হয়ে বলেন, আমাদের নিয়ে কারো ভাবনা দেখি না । এই প্রচণ্ড গরমে আমাদের কথা চিন্তা করে কয়রা ব্লাড ব্যাংক, যে উপহার দিয়েছে তা পেয়ে আমরা খুবই খুশি হয়েছি।

 

কয়রা ব্লাড ব্যাংক ও ফুড ব্যাংকের প্রতিষ্ঠতা মোঃ মোস্তাফিজুর রহমান (সোহাগ) বলেন, গত কয়েক দিনের গরমে পথচারী, দিনমজুর, ভ্যান চলক, শ্রমজীবী সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। এই তীব্র গরমে বেশি বেশি পানি পান করতে উপদেশ দিচ্ছেন চিকিৎসকরা। তবে পথে চলা অবস্থায় পানি পাওয়াটা অনেক সময় কষ্টকর হয়ে উঠে। পানি পেলেও অনেক সময় গরম থাকে, সেই কথা চিন্তা করে আমরা ঠান্ডা পানি লেবুর শরবত ও স্যালাইন বিতরণ করেছি।

 

তিনি আরও বলেন, তীব তাপদাহে মানুষের সব সময় পানি পান করা উচিত। সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা যদি আমাদের সহযোগিতা করেন তাহলে আমরা আরো ভালো ভালো উদ্যোগ নিতে এগিয়ে আসবো এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবো ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর