শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দুর্গাপুরে পথচারী ও অসহায়দের মাঝে স্বচ্ছ প্রেসক্লাবের ইফতার বিতরণ বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু সংসদের প্রথম অধিবেশনে কুমিল্লা-৯ এমপি আবুল কালামের যোগদান উপলক্ষে লাকসামে দোয়া ও ইফতার মাহফিল সড়ক দুর্ঘটনায় পরিবারের ১৩ জন নিহত, প্রধানমন্ত্রীর ও পরিবেশ প্রতিমন্ত্রী’র শোক ও সমাবেদনা  গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া চাইলেন সহ: অধ্যাপক ফরহাদ মাহমুদ তালুকদার গাজীপুরে রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ ৩৩ জন আটক কয়রায় মানবেতর বন্ধু সংগঠনের ইফতার মাহফিল শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত  আমিরাতে হেলিকপ্টার দূর্ঘটনায় শহীদ সাইদ রশিদ আল বালুশির মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন হাজ্জা বিন জায়েদ ভেড়ামারায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

ব্যাক্তিগত শত্রুতার শোধ নিলেন তিন শতাধিক গাছ কর্তন করে

রিপোর্টারের নাম / ৩৫১ টাইম ভিউ
আপডেট : সোমবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৩, ২:২৩ অপরাহ্ণ

নরসিংদী প্রতিনিধি :

 

নরসিংদীর পলাশে পূর্ব শত্রুতার জেরে শামিম চৌধুরী নামে এক প্রবাসীর বাগানে লাগানো তিন শতাধিক মাল্টার গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গতকাল গভীর রাতে উপজেলার জিনারদী ইউনিয়নের তারগাও গ্রামে এই ঘটনা ঘটে।

 

এ ঘটনায় প্রবাসী শামিমের স্ত্রী শাহিদা বেগম বাদি হয়ে পলাশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

 

শাহিদা বেগম জানায়, গত দুই বছর আগে তার স্বামী বাড়ির পাশে ১০০ শতাংশ একটি পতিত জমিতে তিন শতাধিক মাল্টার চারা রোপন করে। যে গুলোতে কয়েকদিন পর ফলন আসার কথা। গত এক মাস আগে তার স্বামী প্রবাসে চলে গেলে মাল্টার বাগান স্ত্রী শাহিদা বেগম দেখাশুনা করতো।

 

আজ সোমবার সকালে শাহিদা বেগম বাগানে গিয়ে সব মাল্টার গাছ কাটা অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের পরামর্শ নিয়ে থানায় অজ্ঞাতনামা ব্যাক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় তাদের প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

 

এদিকে পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ জানান, বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার কাজ চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর