সুমন গাজী:
“এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়।” কবি হেলাল হাফিজের কবিতার একটি লাইন উল্লেখ্য করতে হলো সঙ্গত কারণেই। টগবগে তরুণ রাজনীতিবিদ ব্যারিস্টার আশরাফুল ইসলাম সজীবের মেধাবী রাজনৈতিক কর্মসূচীর সাথে কমবেশি যারা পরিচিত তারা কবিতার এই লাইনটা ব্যবহার করবেন সজীবের সাথে।
মঙ্গলবার (৪ জুন) সকালে যুবলীগ নেতাকর্মীদের দেখা গেছে কাঁদা জলে মাখামাখি হয়ে আছেন, হাতে হাত ধরে একে একে নেমে যাচ্ছেন খালের নোংড়া পানিতে। সকলের গায়ে সাদা টিশার্ট, মাথায় ক্যাপ, দুই হাতে গ্লাভস্ পড়া। সেখানে খালের পাড়ে কয়েকটি আওয়ামী যুবলীগের পতাকা উড়ছিলো তখন।
সেখানে দেখা যায়, লন্ডন থেকে ব্যারিস্টারি শেষ করে যুবলীগের রাজনীতিতে নাম লেখানো সজীব তাঁর নেতাকর্মীদের নিয়ে খালের মাঝে বিষাক্ত বর্জ্য মিশ্রিত দূষিত পানিতে নেমে আবর্জনা পরিস্কার করছেন। গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের গড়গড়িয়া মাস্টারবাড়ীতে অবস্থিত লবলং খালটি দখল দূষণের কারণে মৃতপ্রায় অবস্থায় পড়ে ছিলো।খালের মুখে আবর্জনার স্তুপ জমা হওয়ায় খালের পানি উপচে ফসলি জমির ক্ষতি করছিলো। কেন্দ্রীয় যুবলীগ নেতা ব্যারিস্টার আশরাফুল ইসলাম সজীব সেই মৃতপ্রায় অবস্থা থেকে খালে প্রাণ সঞ্চার করতে সক্ষম হয়েছেন। স্বাভাবিক জলের গতিধারা ফিরে পাওয়া লবলং খালের এমন মোহনীয় সৌন্দর্য দীর্ঘবছর কারো চোখে পড়েনি বলে মন্তব্য করেছেন স্থানীয় জনগণের অনেকে।
গাজীপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ব্যারিস্টার আশরাফুল ইসলাম সজীব জানান, তিনি এই এলাকার সন্তান। এই লবলং খালের স্বচ্ছ পানিতে সাঁতার কেটে বড় হয়েছেন তিনি। তখন এমন দূষিত অবস্থা ছিলোনা। টলটলে জল ছিলো, ছিলো দেশীয় মাছ, ছিলো বিভিন্ন প্রকার জলজ প্রাণী এবং উদ্ভিদ। সেই লবলং খালের এমন মৃতপ্রায় অবস্থা সহ্য করতে পারছিলেননা তিনি। তাছাড়া এই দূষণের দায় আমাদেরও রয়েছে। যেহেতু আমাদের দায় রয়েছে, সেহেতু খালটাকে বাচিয়ে রাখার দায়িত্বও আমাদের নিতে হবে। সেই কারণেই তিনি যুবলীগ নেতাকর্মীদের সাথে নিয়ে কাজটি করেছেন।
এসময় আরও উপস্থিত ছিলেন পরিবেশবীদ এবং নদী পরিব্রাজক দলের নেতা খোরশেদ আলম। তিনি যুবলীগ নেতাকর্মীদের এই কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন।
প্রসঙ্গত উল্লেখ করতে হয়, কেন্দ্রীয় যুবলীগ নেতা এবং গাজীপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ব্যারিস্টার আশরাফুল ইসলাম সজীব বিভিন্ন দুর্যোগ দুর্বিপাকে ইতিপূর্বে যুবলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে ব্যতিক্রমী অসংখ্য মানবিক কর্মসূচি পালন করে সর্ব মহলে প্রশংসিত হয়েছেন। তিনি তার রাজনৈতিক কর্মসূচী পালনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপিকা রুমানা আলী টুসি এবং নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট জামিল হাসান দুর্জয়কে আদর্শ হিসেবে মানেন বলে উল্লেখ করেন।
এ সময় খাল পরিষ্কারে অংশগ্রহণ করেন পৌর যুবলীগ সাধারণ সম্পাদক হুমায়ুন কবির হীমু,উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবকলীগ এর সভাপতি শামীম ভূইয়া, থানা যুবলীগ এর দপ্তর সম্পাদক অহিদুজ্জমান,পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাজিব, কাওরাইদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মোকলেছুর রহমান, যুবলীগ নেতা আনোয়ার পারভেজ, যুবলীগ নেতা ফারুক আহমেদ,যুবলীগ নেতা আবু সাইদ,যুবলীগ নেতা শেখ রাসেল, যুবলীগ নেতা সাইফুল ইসলাম,উপজেলা যুবলীগ নেতা আবু বক্কর,সহ যুবলীগ নেতা আজাহারুল ইসলাম, আক্রাম হোসেন, সোহাগ ঢালী, সাব্বির, সাগর,বিল্লাল, জাকির, নাজমুল, মনির,শাকিল আহামেদ প্রমুখ।