মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাজীপুর জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য এসএম পলাশ চঞ্চলের বহিষ্কারাদেশ প্রত্যাহার গাজীপুরে ক্লোলেস হত্যা মামলার রহস্য উদঘাটন আটক ১ ফেব্রুয়ারিত নির্বাচন হবে: ঠাকুরগাঁওয়ে সারজিস সুবর্ণচরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস: পরিবার থেকেই সচেতনতার ডাক ভেড়ামারায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদ্যাপন  ভেড়ামারায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন গাজীপুরের শ্রীপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়াও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ ব্রিতে আবহাওয়া-ভিত্তিক কৃষি পরামর্শ প্রচারে মিডিয়ার ভুমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ব্রততী রায় শিশু ও প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টের দাতা সদস্যদের সাথে পরিচালনা পরিষদের যৌথ সভা

রিপোর্টারের নাম / ১৫৬ টাইম ভিউ
আপডেট : শনিবার, জানুয়ারি ২১, ২০২৩, ৮:৫১ পূর্বাহ্ণ

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি:-

পাইকগাছায় ব্রততী রায় শিশু ও প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট পরিচালনা পরিষদের সাথে গদাইপুর ইউনিয়নের আজীবন দাতা সদস্যদের এক যৌথসভা ২০শে জানুয়ারি ২০২৩ শুক্রবার মঠবাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও নবনির্বাচিত সভাপতি প্রজিৎ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় ট্রাস্টের মৃত ব্যক্তিদের স্মরনে এক মিনিট নীরবতা পালন ও তাদের আত্মার শান্তি কামনা করা হয়।

সভাপতি প্রজিৎ কুমার রায় শুভেচ্ছা বক্তব্য শেষে ট্রাস্টের উন্নয়নে তহবিল বৃদ্ধিতে বিশেষ অবদানের জন্য নির্দিষ্ট দাতাদের ফুলের মালা পরিয়ে সন্মানিত করেন এবং ট্রাস্টের ভিআইপি ডোনার হিতামপুর নিবাসী লণ্ডন প্রবাসী জনাব শেখ র‌উফ আহমেদ এর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আজীবন দাতা সদস্য এস‌ এম‌ মোজাম্মেল হক,শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম মঠবাটি এর সম্পাদক প্রশান্ত কুমার সরকার,সহ সভাপতি প্রশান্ত কুমার রায়,ইউপি সদস্য জগন্নাথ দেবনাথ,দাতা সদস্য স্বপন কুমার রায়,ওট্রাস্টের সম্পাদক মিলন কুমার রায় চৌধুরী।সভায় ২০২৪সালে রজত জয়ন্তী পালন ও বিশেষ স্মরনিকা প্রকাশ,২০২৩সালের ফেব্রুয়ারিতে ১৮০জন ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ ও ট্রাস্ট উন্নয়ন বিষয়ক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর