শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দুর্গাপুরে পথচারী ও অসহায়দের মাঝে স্বচ্ছ প্রেসক্লাবের ইফতার বিতরণ বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু সংসদের প্রথম অধিবেশনে কুমিল্লা-৯ এমপি আবুল কালামের যোগদান উপলক্ষে লাকসামে দোয়া ও ইফতার মাহফিল সড়ক দুর্ঘটনায় পরিবারের ১৩ জন নিহত, প্রধানমন্ত্রীর ও পরিবেশ প্রতিমন্ত্রী’র শোক ও সমাবেদনা  গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া চাইলেন সহ: অধ্যাপক ফরহাদ মাহমুদ তালুকদার গাজীপুরে রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ ৩৩ জন আটক কয়রায় মানবেতর বন্ধু সংগঠনের ইফতার মাহফিল শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত  আমিরাতে হেলিকপ্টার দূর্ঘটনায় শহীদ সাইদ রশিদ আল বালুশির মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন হাজ্জা বিন জায়েদ ভেড়ামারায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

ব্রিতে এসডিসিটিআর প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৯৫ টাইম ভিউ
আপডেট : বুধবার, আগস্ট ২০, ২০২৫, ৫:৩৯ অপরাহ্ণ

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর 

গাজীপুরস্থ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) সদর দপ্তরে ২০আগস্ট বুধবার “ডেভেলপমেন্ট অফ শর্ট-ডিউরেশন কোল্ড-টলারেন্ট রাইস ভ্যারাইটিজ ফর হাওড় এরিয়াস্ অফ বাংলাদেশ(এসডিসিটিআর)” শীর্ষক প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্রির ট্রেনিং কমপ্লেক্সের ভিআইপি কনফারেন্স রুমে অনুষ্ঠিত কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি), বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এবং কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ)।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান। সভাপতিত্ব করেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ) এর নির্বাহী পরিচালক ড. নাথুরাম সরকার এবং ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুন্নুজান খানম, কেজিএফ এর পরিচালক (ক্রপস এন্ড ন্যাচারাল রিসোর্স) ড. মো. আক্কাস আলী।

সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. হোমনাথ ভান্ডারী, কান্ট্রি রিপ্রেজেনটেটিভ, ইরি-বাংলাদেশ। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ইরির প্রজেক্ট লীড এবং রাইস ব্রিডার ড. মোহাম্মদ রফিকুল ইসলাম। প্রকল্পের মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রজেক্ট লীড (ব্রি অংশ) ও ব্রির মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. পার্থ সারথী বিশ্বাস। ধন্যবাদ জ্ঞাপন করেন ব্রির উদ্ভিদ প্রজনন বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. খোন্দকার মো. ইফতেখারুদ্দৌলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর