বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গোমস্তাপুরে রহনপুর পৌরসভায় আগুনে পুড়ে যাওয়া পরিবারের মাঝে সহায়তা প্রদান রংপুরে স্কুলছাত্রীকে র্ধষণ র‌্যাবরে হাতে যুবক গ্রফেতার গাজীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত গাজীপুরে ঝুট গুদামে আগুন এক ঘণ্টায় নিয়ন্ত্রণে  গণভোটে ‘হ্যা’র পক্ষে প্রচারনায় গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বাউবিতে “কর্মক্ষেত্রে কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহার” বিষয়ক প্রশিক্ষণ আল-আইনে মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম ইউএই উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল শ্রীপুরে ‘গণভোট-২০২৬’ নিয়ে উপজেলা প্রশাসনের অবহিতকরণ সভা ও উন্মুক্ত আলোচনা ভেড়ামারায় দখলমুক্ত হচ্ছে না ফুটপাত, দুর্ভোগে পথচারীরা পাইকগাছায় ঋন পরিশোধ হলেও আমানতের চেক ফেরত না দিয়ে প্রতারনা: অতঃপর লিগ্যাল নোটিশ 

ব্রিতে কর্মশালা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ১৪১ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, জুন ২৭, ২০২৪, ১০:৪৪ অপরাহ্ণ

মোঃনাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি

 

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে বৃহস্পতিবার (২৭ জুন ২০২৪) তিনটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউটের মিলনায়তনে সকালে প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রাম (ব্রি পার্ট) কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রির মাননীয় মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর। কর্মশালায় সভাপতিত্ব এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন এজেন্সী প্রোগ্রাম ডিরেক্টর ড. মো. আবদুল কাদের। বিশেষ অতিথি ছিলেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মোহাম্মদ খালেকুজ্জামান, পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো. আব্দুল লতিফ এবং উচ্চ শিক্ষা ও গবেষণা সমন্বয়কারী ড. মুন্নুজান খানম। স্বাগত বক্তব্য রাখেন পার্টনার প্রোগ্রাম ব্রি অঙ্গের ডিপিডি তাপস কুমার হোড়।

বিকালে একই স্থানে “নতুন ৬টি আঞ্চলিক কার্যালয় স্থাপনের মাধ্যমে স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণাগার উন্নয়ন (এলএসটিডি)” শীর্ষক প্রকল্পের প্রারম্ভিক এবং বার্ষিক অগ্রগতি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন ব্রির মাননীয় মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, প্রকল্প পরিচালক ড. মো. মোফাজ্জল হোসেন। বিশেষ অতিথি ছিলেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মোহাম্মদ খালেকুজ্জামান এবং পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো. আব্দুল লতিফ। স্বাগত বক্তব্য রাখেন উপ-প্রকল্প পরিচালক ড. মো. আনোয়ার হোসেন।

পরে “অধিক ফলনশীল হাইব্রিড ধানের জাত উদ্ভাবন, গবেষণা ও আধুনিকায়ন” শীর্ষক প্রকল্পের রিভিউ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রির মাননীয় মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর। কর্মশালায় সভাপতিত্ব ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক ড. মো. জামিল হাসান। বিশেষ অতিথি ছিলেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মোহাম্মদ খালেকুজ্জামান, পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো. আব্দুল লতিফ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর