শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় একজন নিহত গাউসিয়া কমিটি সারজাহ শাখার নবগঠিত পরিষদের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত ‘প্রেমের দহন’ নাটকে আপন চৌধুরী গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত শ্রীপুরে জনচলাচলের রাস্তা কেটে দখলের অভিযোগ, চরম ভোগান্তিতে এলাকাবাসী উপজেলা  প্রেসক্লাব,গোমস্তাপুরের বার্ষিক পারিবারিক মিলন মেলা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার কোনাবাড়ীতে বাসাবাড়ি ও সিলেন্ডার বিস্ফোরণে পিক-আপে আগুন শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মূল হোতা জাহাঙ্গীর গ্রেপ্তার: এলাকায় মিষ্টি বিতরণ

ব্রিতে ধানের যান্ত্রিক মুড়ি ফসল পদ্ধতি গ্রহণ এবং উন্নতিকরণ’ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত 

রিপোর্টারের নাম / ১৫৫ টাইম ভিউ
আপডেট : সোমবার, জুলাই ৮, ২০২৪, ৬:৪৭ অপরাহ্ণ

মোঃনাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি

 

 

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে সোমবার (০৮ জুলাই ২০২৪) ‘সরিষা-বোরো-আমন শস্যবিন্যাস উন্নয়নের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধিকরণ’ এবং ‘ধানের যান্ত্রিক মুড়ি ফসল পদ্ধতি গ্রহণ এবং উন্নতিকরণ’ বিষয়ে দুইটি প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরে ব্রি সদর দপ্তরের প্রশিক্ষণ ভবনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রির মাননীয় মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর। ব্রির পরিচালক (গবেষণা) ড. মোহাম্মদ খালেকুজ্জামান এর সভাপতিত্বে কর্মশালায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এর বাংলাদেশ প্রতিনিধি জিয়াওকুন শি। স্বাগত বক্তব্য রাখেন ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো. আব্দুল লতিফ। খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এর অর্থায়নে পরিচালিত প্রকল্প সম্পর্কিত তথ্যাদি তুলে ধরেন এফএও বাংলাদেশের ন্যাশনাল সিনিয়র লিড এগ্রোনোমিস্ট ড. মো. আব্দুল কাদের। ‘সরিষা-বোরো-আমন শস্যবিন্যাস উন্নয়নের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধিকরণ’ প্রকল্পের সূচনা কর্মশালায় ব্রির কর্মপরিকল্পনা তুলে ধরেন প্রকল্পটির ন্যাশনাল ফোকাল পয়েন্ট এবং ব্রির আরএফএস বিভাগের সিএসও এবং ড. মো. ইব্রাহিম। ‘ধানের যান্ত্রিক মুড়ি ফসল পদ্ধতি গ্রহণ এবং উন্নতিকরণ’ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা তুলে ধরেন ব্রির কৃষিতত্ত¡ বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. মো. শহিদুল ইসলাম। এর আগে এফএও এর বাংলাদেশ প্রতিনিধি জিয়াওকুন শি একটি কমবাইন্ড হারভেস্টার ব্রির মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীরের কাছে হস্তান্তর করেন।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইং এর পরিচালক মো. তাজুল ইসলাম পাটোয়ারী এবং বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এর সদস্য পরিচালক (শস্য) ড. মো. আবদুছ ছালাম ও এফএও বাংলাদেশ এর সহকারী প্রতিনিধি (প্রোগ্রাম) নূর আহমেদ খন্দকার।

কর্মশালায় ব্রির বিভাগীয় প্রধানগণ, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, কৃষক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর