বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে ৪০ দিনব্যাপী ফজর ক্যাম্পেইন সম্পন্ন, অংশগ্রহণকারীদের পুরস্কার প্রদান পাইকগাছায় সামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ  পাইকগাছায় অগ্নিকাণ্ডে মুদি দোকান ভস্মীভূত  এলজিআরডি মন্ত্রীর একান্ত সচিব ইউনুস ও ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন নবাব সীমান্তে সিসিটিভিতে ধরা পড়ল কুকুর সদৃশ রোবট আতংকে এলাকবাসী পাইকগাছায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত  পাইকগাছার ঐতিহ্য রক্ষায় বড় উদ্যোগ বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মভিটা সংস্কারে নেমেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর শ্রীপুরবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম ভেড়ামারায় পবিত্র রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা কয়রায় প্রকল্প ও  পাইলট কার্যক্রমের সাফল্য চ্যালেজ ও করণীয় বিষয়ে বিশ্লেষন সভা

ব্রিতে মতবিনিময় সভায় কৃষি উপদেষ্টা  দেশের জন্য ব্রির অবদান সবচেয়ে বেশি 

রিপোর্টারের নাম / ১৭২ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪, ৭:৪০ অপরাহ্ণ

মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি

 

মাননীয় কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) মঙ্গলবার (০৮ অক্টোবর ২০২৪) গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এর সদর দপ্তর পরিদর্শন করেন। এ উপলক্ষে ব্রি মিলনায়তনে মতবিনিময় সভায় কৃষি জমি রক্ষায় গুরুত্বারোপ করে তিনি বলেন, কৃষি জমি নষ্ট করা যাবে না। প্রয়োজন হলে বহুতল ভবন নির্মাণের পরামর্শ দেন তিনি। কৃষি উপদেষ্টা আরও বলেন, দেশের জন্য সবচেয়ে বেশি অবদান ব্রির। এ সময় তিনি ব্রির বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী এবং শ্রমিকদের বিভিন্ন বক্তব্য মনোযোগ ও ধৈর্য্য সহকারে শুনেন এবং টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

মতবিনিময় সভার সভাপতি ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান স্বাগত বক্তব্যে ব্রির সাফল্য, কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। ধন্যবাদ জ্ঞাপন করেন ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো. আব্দুল লতিফ। সভায় কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থার প্রধানগণ, ব্রির জ্যেষ্ঠ বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ এবং ক্রিয়াশীল সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে মাননীয় কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) ব্রির সদর দপ্তরে এসে পৌঁছলে তাকে স্বাগত জানান ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান। পরে কৃষি উপদেষ্টা ব্রির প্রশিক্ষণ ভবন সংলগ্ন গবেষণা মাঠ, ব্রি রাইস মিউজিয়াম, ব্রি জিন ব্যাংক, এফএমপিএইচটি গবেষণা ওয়ার্কশপ, ব্রি সেন্ট্রাল ল্যাব, বিভিন্ন বিভাগের স্টল পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর