শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উৎসবমুখর পরিবেশে ডুয়েটে মেকানিক্যাল ডে- ২০২৫ অনুষ্ঠিত রাবির চারুকলা অনুষদের শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ রংপুরে বিজয়ের মাসে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যা মামলায় আটক ১ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০গোডাউন পুড়ে ছাই ব্যাপক ক্ষয়ক্ষতি  ব্রি বিজ্ঞানী সমিতির নির্বাচনে ড. ইব্রাহিম সভাপতি ও ড. হাবিবুর সাধারণ সম্পাদক নির্বাচিত বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মোংলায় দোয়া মাহফিল শক্তিশালী ব্যাটারি ও রিভার্স চার্জিং সক্ষমতা নিয়ে এলো রিয়েলমি সি৮৫ ভেড়ামারা সরকারি কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রংপুর বিভাগীয় ইজতেমায় ঠান্ডাজনিত কারনে ২ মুসল্লির মৃত্যু

ব্রিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

রিপোর্টারের নাম / ১৭১ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ফেব্রুয়ারি ২১, ২০২৫, ১০:১২ অপরাহ্ণ

মোঃ নাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি

 

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) শুক্রবার (২১ ফেব্রুয়ারি ২০২৫) যথাযথ মর্যদার সাথে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ইনস্টিটিউটের গাজীপুর সদর দপ্তরে প্রশাসনিক ভবনের সামনে সকালে জাতীয় পতাকা উত্তেলন (অর্ধনমিত) এবং কালো ব্যাজ ধারণ করা হয়। পরে শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এরপর একটি প্রভাতফেরি ব্রির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ব্রির মাননীয় মহাপরিচালক ড. মোহাম্মাদ খালেকুজ্জামান। পরে ব্রিতে ক্রিয়াশীল বিভিন্ন সংগঠন, বি আর আর আই উচ্চ বিদ্যালয় এবং ব্রি প্রগতি। প্রাথমিক বিদ্যালয়ের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রির মাননীয় মহাপরিচালক। ব্রির উদ্ভিদ প্রজনন বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মাদ এখলাছুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন কমিটির আহবায়ক ও পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্না) ড. মো. আনোয়ারুল হক এবং পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম। এসব কর্মসূচিতে আরএফএস বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান এবং মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন কমিটির সদস্য-সচিব ড. মো. ইব্রাহিমসহ বিভাগীয় ও শাখা প্রধানগণ, ব্রিতে ক্রিয়াশীল বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, বি আর আর আই উচ্চ বিদ্যালয়, ব্রি প্রগতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও দিবসটি উপলক্ষে ব্রির মাননীয় মহাপরিচালক ড. মোহাম্মাদ খালেকুজ্জামান বিদ্যালয়ের শিক্ষার্থীদের দেয়ালিকা উন্মোচন করেন। এই সময়ে তিনি বলেন, একুশের চেতনায় দেশকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। এ ক্ষেত্রে নতুন প্রজন্যুকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পরে বি আর আর আই উচ্চ বিদ্যালয় ও ব্রি প্রগতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন ব্রির মহাপরিচালক।

এছাড়া ভাষা শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ব্রি কেন্দ্রীয় জামে মসজিদে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর