বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সংরক্ষিত নারী আসনে আলোচনায় আছেন নাসিমা আক্তার ( শিমু )  ব্রিতে কর্মজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কয়রায় আগুনে পুড়ে গেছে প্রতিবন্ধি আছিয়ার বসতবাড়ি সহ সহায় সম্পদ  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ মোংলায় লাইসেন্স ও মূল্য তালিকা না থাকায় ৭ দোকানীকে ৩১ হাজার টাকা জরিমানা  ভেড়ামারায় সিএনজি–কাঁকড়া ট্রলি সংঘর্ষে নিহত ১ ভেড়ামারা উপজেলা প্রশাসন কর্তৃক বাজার মনিটরিং, জরিমানা আদায় বন্যপ্রাণী রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণে পরিবেশ প্রতিমন্ত্রীর কাছে ধরা’র স্মারকলিপি  রংপুরের ডিসির সাথে ছয়টি আসনের নবনির্বাচিত এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত আইটিইউ-এর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে

ব্রির অর্জন ও অগ্রগতি: তারুণ্যের অংশগ্রহণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ১৩০ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫, ৫:০২ অপরাহ্ণ

নজমুল হক স্টাফ রিপোর্টার গাজীপুর 

 

জুলাই-ডিসেম্বর ২০২৫ তারুণ্যের উৎসব আয়োজনের অংশ হিসেবে বৃহস্পতিবার ৩০ অক্টোবর বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) সদর দপ্তরে ‘ব্রির অর্জন ও অগ্রগতি: তারুণ্যের অংশগ্রহণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া কর্মশালায় সভাপতিত্ব করেন ব্রির মাননীয় মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম এবং পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুন্নুজান খানম। স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মো. আদিল বাদশাহ, বিভাগীয় প্রধান, কৃষিতত্ত্ব বিভাগ এবং ফোকাল পয়েন্ট, তারুণ্যের উৎসব, ব্রি। কর্মশালায় ব্রির বিভাগীয় ও শাখা প্রধানগণ এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ এবং কাজী আজিম উদ্দিন কলেজের ৫০ জন শিক্ষার্থী অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর