শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
জাতীয় পার্টি চাঁদাবাজি দখলবাজি করে নাই. রংপুরে নিজ আসনে জিএম কাদের রাজশাহী-২ আসনে বিএনপি’র প্রার্থীর পক্ষে মহানগর যুবদলের গণসংযোগ গাজীপুরে দিনব্যাপী আইডিয়াল পিঠা উৎসব অনুষ্ঠিত  বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ টেংরা মেম্বার স্মৃতি ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত নির্বাচিত হলে কার্ডের পরিবর্তে জনগণের হাতে “কাজ” তুলে দেব-শেরপুরে পথসভায় জামায়াত আমির, ডা: শফিকুর রহমান শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফুলের সমারোহ: আধুনিকায়ন ও নান্দনিকতায় বদলে গেছে চিরচেনা দৃশ্য অবশেষে বিচারের কাঠগড়ায় সাংবাদিক তুহিনের খুনিরা দেশকে কিছু দেয়ার মাধ্যমে জীবনের সার্থকতা খুজে বের করতে হবে, চট্টগ্রাম জেলা প্রশাসক উচ্চ শিক্ষাকে কর্মমুখী করতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়-ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরের বরমীতে বিএনপির নির্বাচনী তৎপরতা: গিলাশ্বর কেন্দ্রে ৬০ সদস্যের শক্তিশালী কমিটি গঠন

ব্রির নতুন মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান

রিপোর্টারের নাম / ১৪৪ টাইম ভিউ
আপডেট : বুধবার, আগস্ট ২১, ২০২৪, ৭:৫৭ অপরাহ্ণ

মোঃনাসির উদ্দিন গাজীপুর

 

দেশের বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ড. মোহাম্মদ খালেকুজ্জামান ২১ আগস্ট ২০২৪ তারিখে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এর মহাপরিচালক (রুটিন দায়িত্ব) পদে দায়িত্ব গ্রহণ করেছেন। এ পদে যোগদানের আগে তিনি ইনস্টিটিউটের পরিচালক (গবেষণা) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৪ সালে এ ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদান করে গত ৩০ বছর ধরে বিভিন্ন পদে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। ড. খালেকুজ্জামান ১৯৬৭ সালে নরসিংদী জেলার বেলাবো উপজেলার হাড়িসাংগান গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮২ সালে এসএসসি (বিজ্ঞান বিভাগ) এবং ১৯৮৪ সালের এইচএসসি (বিজ্ঞান বিভাগ) পাশ করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৮ সালে বিএসসি এজি অনার্স ডিগ্রি অর্জন করেন এবং ১৯৯৬ সালে এমএস ডিগ্রি লাভ করেন। ২০০৩ সালে তিনি যুক্তরাজ্যের সাউদাম্পটন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি বর্তমানে বাংলাদেশের জাতীয় কৃষি গবেষণা সিস্টেম (এনএআরএস) এর আওতাধীন গবেষণা প্রতিষ্ঠানসমূহের মধ্যে অন্যতম জ্যেষ্ঠ বিজ্ঞানী। দেশ- বিদেশের খ্যাতনামা জার্নালে তার ৭০টি গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি গবেষণা সংশ্লিষ্ট কাজে যুক্তরাজ্য, চীন, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড, বেলজিয়াম, মালদ্বীপ, নেপাল, ভারত, ভিয়েতনামসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর