শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মহিপুর ও আলিপুর বাজারে অবৈধ দখলদারদের হীরক ব্যবসা, পানি উন্নয়ন বোর্ড ও খাস জমি বিক্রি ও বহুতল ভবন নির্মাণ শ্রীপুরে দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ, অসহায়দের পাশে ইসমাইল হোসেন ফাউন্ডেশন গফরগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ভেড়ামারায় পানিতে ডুবে ১ জনের মৃত্যু শ্রীপুরে ২২ কোটি টাকার ৭ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, জনদুর্ভোগ লাঘবের প্রত্যাশা বহু ভাষাবিদ, অনুবাদক কবি মাহমুদুল হাসান নিযামী আর নেই  বঙ্গোপসাগর থেকে ৩টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৭ জেলে আটক  ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো ঐক্য ও সংগঠন শক্তিশালী করার আহ্বান -কুয়াকাটা পৌর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত সড়ক দূর্ঘটনায়  প্রান গেল কয়রার শিশু কন্যা রাবেয়ার

ব্রি পরিদর্শনে জাতীয় প্রতিরক্ষা কোর্স (এনডিসি) প্রতিনিধি দল

রিপোর্টারের নাম / ১৭২ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, জুন ১৪, ২০২৪, ৯:১৩ পূর্বাহ্ণ

মোঃনাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি

 

জাতীয় প্রতিরক্ষা কোর্স (এনডিসি) এর ৯৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার (১৩ জুন ২০২৪) গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিদর্শন করেছেন। এ উপলক্ষে ব্রি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রির মাননীয় মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর। অনুষ্ঠানে মাননীয় মহাপরিচালক প্রতিনিধি দলকে স্বাগত জানান এবং উচ্চ ফলনশীল জাতসহ বিভিন্ন লাগসই প্রযুক্তি উদ্ভাবন ও উন্নয়নের ক্ষেত্রে ইনস্টিটিউটটের অর্জন ও সাফল্য এবং জাতীয় অর্থনীতিতে এর অবদান সম্পর্কে তাদের অবহিত করেন।

অনুষ্ঠানে ব্রির বিভাগীয় প্রধানগণ, ঊর্ধ্বতন বিজ্ঞানী ও কর্মকর্তাগণ অংশ নেন। নিয়মিত শিক্ষা কার্যক্রমে অংশ হিসেবে এ সফরকালে দু’পক্ষের মধ্যে গবেষণা ও উন্নয়ন বিষয়ক ধারণা ও জ্ঞান এবং পারস্পারিক সৌহার্দ্য বিনিময় হয়েছে।

পরে এনডিসি প্রতিনিধি দল ব্রির কেন্দ্রীয় গবেষণা ল্যাবরেটরি, রাইস জিন ব্যাংক এবং রাইস মিউজিয়াম পরিদর্শন করেন। এ সময় পরিদর্শন দলের সদস্যবৃন্দ ব্রির নানা সাফল্য ও অর্জন সম্পর্কে অবগত হন এবং ব্রির কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

বাংলাদেশ, ভারত, কেনিয়া, সৌদি আরব, নাইজেরিয়াসহ বিভিন্ন দেশের ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তাগণ এ পরিদর্শনে অংশ নেন। ব্রির কর্মকর্তা ও পরিদর্শন দলের সদস্যদের মধ্যে অত্যন্ত প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্বটি ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মোহাম্মদ খালেকুজ্জামান, পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো. আব্দুল লতিফ।

অনুষ্ঠানে ব্রির মাননীয় মহাপরিচালক পরিদর্শন দলের প্রতিনিধিদের হাতে ব্রির পক্ষ থেকে শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর