শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে জনসচেতনতামূলক প্রচারণা ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কালীগঞ্জে মতবিনিময় সভা ঝালকাঠিতে গনভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত আন্দোলন বাজার পত্রিকায় নিউজ হওয়ায় ভেড়ামারা উপজেলা প্রশাসন নড়ে চড়ে বসেছে ইউনিমাস হোল্ডিংসের প্রপার্টি ফেয়ার শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বগুড়ার শেরপুরে অটোভ্যান চালকের হাত-পা বেঁধে গাড়ি ছিনতাই ঝালকাঠির নবগ্রাম বাজারে বসত ঘরে আগুন, অগ্নি দগ্ধ শিশু শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার ৭ ধান গবেষণার ইনস্টিটিউটের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫” উদ্বোধন গণভোটের সিদ্ধান্ত দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে, জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি: জিসিসি প্রশাসক

ব্রি বিজ্ঞানী সমিতির নির্বাচনে ড. ইব্রাহিম সভাপতি ও ড. হাবিবুর সাধারণ সম্পাদক নির্বাচিত

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৫৩ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫, ৯:১১ অপরাহ্ণ

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর

 

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) বিজ্ঞানী সমিতির (ব্রিসা) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬-২৭ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার ১১ ডিসেম্বর। নির্বাচনে রাইস ফার্মিং সিস্টেমস্ বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. মো. ইব্রাহিম সভাপতি এবং ফলিত গবেষণা বিভাগের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ হাবিবুর রহমান মুকুল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন কীটতত্ত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এবিএম আনোয়ার উদ্দিন (মাছুম), সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কৌলি সম্পদ ও বীজ বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকতা ড. মোহাম্মদ জাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন রাইস ফার্মিং সিস্টেমস্ বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হারুন-অর-রশিদ। সমাজ কল্যাণ সম্পাদক পদে হাইব্রিড রাইস বিভাগের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আফসানা আনছারী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে উদ্ভিদ প্রজনন বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ রফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন। দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন (বিনা প্রতিদ্বন্দিতায়) ফলিত গবেষনা বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সাঈদ হোসেন।

 

কার্যকরী সদস্য পদে (প্রধান কার্যালয়) নির্বাচিত হয়েছেন হাইব্রিড রাইস বিভাগের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আনোয়ারা আক্তার, উদ্ভিদ প্রজনন বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. খোন্দকার মো. ইফতেখারুদ্দৌলা, সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এবিএম জাহিদ হোসেন, উদ্ভিদ প্রজনন বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রুহুল আমিন সরকার, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ.টি.এম. সাখাওয়াত হোসেন। কার্যকরী সদস্য পদে (আঞ্চলিক কার্যালয়) নির্বাচিত হয়েছেন কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. মোহাম্মদ এখলাছুর রহমান, রংপুর আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং প্রধান ড. মো. মাহবুবুর রহমান দেওয়ান।

 

সকাল ১০টায় ব্রি মিলনায়তনে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে দুপুর ১টা পর্যন্ত। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন খামার যন্ত্রপাতি ও রক্ষণাবেক্ষণ বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. মো. দুররুল হুদা। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রশিক্ষণ বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. মো. শাহাদাত হোসেন এবং ফলিত গবেষণা বিভাগের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামছুন্নাহার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর