মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাজীপুর জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য এসএম পলাশ চঞ্চলের বহিষ্কারাদেশ প্রত্যাহার গাজীপুরে ক্লোলেস হত্যা মামলার রহস্য উদঘাটন আটক ১ ফেব্রুয়ারিত নির্বাচন হবে: ঠাকুরগাঁওয়ে সারজিস সুবর্ণচরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস: পরিবার থেকেই সচেতনতার ডাক ভেড়ামারায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদ্যাপন  ভেড়ামারায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন গাজীপুরের শ্রীপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়াও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ ব্রিতে আবহাওয়া-ভিত্তিক কৃষি পরামর্শ প্রচারে মিডিয়ার ভুমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

‘ব্লাড ডোনার’স ইন গাইবান্ধা’র ৫ম বর্ষপূতি পালন

রিপোর্টারের নাম / ১১৮ টাইম ভিউ
আপডেট : বুধবার, এপ্রিল ২, ২০২৫, ৯:৩৬ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি মোঃ শিমুল মিয়া

 

‘সেচ্ছায় করে রক্তদান, বাংলা মায়ের শ্রেষ্ঠ সন্তান’ স্লোগান নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ব্লাড ডোনার’স ইন গাইবান্ধা’ এর ৫ম বর্ষপূর্তি উপলক্ষে বুধবার বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, সম্মাননা প্রদান, র‌্যাফেল ড্র ও প্রীতিভোজ। স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে ব্লাড ডোনার’র গাইবান্ধা এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতেই একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর পার্ক থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিজয়স্তম্ভে এসে শেষ হয়।

পরে পাবলিক লাইব্রেরী মিলনায়তনে সংগঠনের জেলা সভাপতি আনিসুল হক আনিসের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ডাক বিভাগ উত্তরাঞ্চল রাজশাহীর উপ-প্রশাসনিক কর্মকর্তা এসএইচএম সাইফুল ইসলাম, সিএফএইচ’র মানব সম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান নির্বাহী আলী কাওছার সরকার বাবুল, ইউপি চেয়ারম্যান মো. মাসুম হক্কানী ও মো. জুলফিকার রহমান, ইঞ্জিনিয়ার আবু বকর সিদ্দিক, মো. শরিফুল ইসলাম শরিফ, দলিল লেখক সমগ্র বাংলাদেশের আব্দুর রহিম সরকার, বাংলাভিশন টিভির গাইবান্ধা প্রতিনিধি ফিরোজ কবীর মিলন, সংগঠনের জেলা সাধারণ সম্পাদক আরাফাতুল্লাহ হাসান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অশোক সাহা। শেষে স্বেচ্ছায় রক্তদাতাদের মধ্যে ১২ জন এবং ১০ জন ভলান্টিয়ারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ।

বক্তারা সংগঠনের সার্বিক সমস্যা ও বিষয়াদী তুলে ধরে বলেন, ব্লাড ডোনার’স ইন গাইবান্ধা বিনামূল্যে গত ৫ বছরে সাড়ে ৪ হাজার 153 ব্যাগ রক্ত অসহায় মানুষের মাঝে প্রদান করে । বাৎসরিক গড়ে, ৮শ ২৭ ব্যাগ রক্তদান করে থাকে। তিনি আরও বলেন ব্লাড ডোনার’স ইন গাইবান্ধার মাসিক গড় রক্তদানের পরিমাণ প্রায় ৭১ ব্যাগ এবং দৈনিক রক্তদানের পরিমাণ প্রায় ৩ ব্যাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর