শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ ০৩টি সংসদীয় আসনে বিজয়ী হলেন জামায়াত মনোনীত প্রার্থীরা  কুড়িগ্রামের ৪ আসনেই জামায়াত-সমর্থিত প্রার্থীদের বিপুল ভাবে জয় লাভ – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে ৫ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা ‎৬১ হাজার ভোটের ব্যবধানে বাজিমাত: গাজীপুর-৩ আসনে বিজয়ী বিএনপির রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুরের ৪ আসনে ধানের শীষের আধিপত্য, কাপাসিয়ায় ‘দাঁড়িপাল্লা’র চমক ফেসবুকে অপপ্রচারের শিকার বিএনপি প্রার্থী-জামায়াত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি শ্রীপুরে বন্ধ নোমান টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড; সংবাদ সংগ্রহে বাধা, ম্যানেজারের নীরবতা সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার শ্রীপুরে নির্বাচনের ছুটি নিয়ে শ্রমিকদের উদাসীনতা: ভোট দিতে না গিয়ে ঘুরছেন পথে-ঘাটে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্রের ‘ঘোড়া’র জয়জয়কার: অভিজ্ঞতার পাল্লায় ভারী হচ্ছে মিলনের জনসমর্থন

ভাবীর পরকিয়ার ঘটনা বলে দেওয়ায় ছোট ভাইকে হত্যা

রিপোর্টারের নাম / ৩৯০ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, অক্টোবর ২৪, ২০২৩, ৬:৪৩ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর,রংপুর প্রতিনিধি:

 

ভাবীর পরকিয়ার ঘটনা বলে দেওয়ায় রংপুরের তারাগঞ্জে বড় ভাইয়ের ছুরির কোপে ছোট ভাই খুনের ঘটনা ঘটেছে।শনিবার দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে তারাগঞ্জ বাজারস্থ সুইপার কলোনিতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।এ ঘটনায় সুইপার কলোনিতে চলমান শারদীয় দুর্গোৎসব বন্ধ হয়ে গেলে রবিবার সকালে উপজেলা পূজা উদযাপন পরিষদের হস্তক্ষেপে পূজা উৎসব চলমান রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। মহা দশমীর ভোগ শেষে প্রতিমা বিসর্জন পর্যন্ত উপজেলা পূজা উদযাপন পরিষদের তত্ত্বাবধানে সেখানে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে বলে পুজা মন্ডপ ও পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে। ঘটনাস্থলে গিয়ে জানা যায়, তারাগঞ্জ বাজারস্থ সুইপার কলোনিতে শারদীয় দুর্গোৎসবের আরতী অনুষ্ঠান শেষে সবাই নিজেদের বাড়িতে চলে যায়। এসময় জগদীশ বাসফোড়ের ছেলে মানিকের স্ত্রীর পরকিয়া প্রেমের খবরটি মানিককে দেয় জগদীশের ছোট ভাই বাবুলাল বাসফোড়ের ছেলে বিজয় বাসফোর। বিভিন্ন স্থানে অন্য পুরুষের সাথে আপত্তিকর অবস্থায় ঘুরতে দেখে সহ্য করতে না পেরে বড় ভাই মানিককে সে কথা বলে দেয় বিজয়। কিন্তু মানিক বিজয়ের কথাটি স্বাভাবিকভাবে নেয়নি। রাগের ক্ষোভে সাথে থাকা ছুরি চালিয়ে দেয় বিজয়ের গলা দিয়ে। এতে বিজয়ের গলা দিয়ে রক্তপাত হতে থাকলে পরিবার ও প্রতিবেশীরা মাইক্রোযোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বিজয়কে মৃত ঘোষণা করেন। এঘটনায় তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা (পিপিএম) বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়েছে। লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আছে। এখনো এজাহার পাইনি। হত্যাকাণ্ডের সাথে জড়িত মানিক পলাতক রয়েছে। এদিকে উক্ত ঘটনাকে কেন্দ্র করে বাসফোর কলোনিতে শোকের ছায়া নেমে আসায় তাদের মন্ডপে চলমান দুর্গা পূজা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম দেখা দেয়। পরে রবিবার সকালে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ নিজেদের দায়িত্বে নিয়ে উক্ত মন্ডপের পূজার আয়োজন চলমান রাখার সিদ্ধান্ত নেয়। পূজা চলমান রাখার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কুমারেশ রায়কে যথাযথ সিদ্ধান্ত নেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে পূজার আয়োজনের জন্য পূজা উদযাপন পরিষদের সভাপতির উপস্থিতিতে তারাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিছুর রহমান লিটন মন্ডপে উপস্থিত হয়ে আর্থিক সহায়তা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর