সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
বগুড়ার শেরপুরে দায়িত্ব পালনকালে ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহত, পৃথক দুর্ঘটনায় গুরুতর আহত ২   একুশের চেতনা ছড়িয়ে দিতে অপোর ‘২১-এর চেতনায় ২১ টাকায় ফোন’ ক্যাম্পেইন চালু ভেড়ামারায় দোকানে ভাঙরচুর, লুটপাট ও মিথ্যা মামলা করার দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন  রংপুর ৩, ৪ ও ৬ আসনের পরাজিত বিএনপির প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে ডিসি অফিস ঘেরাও ভোট গননার দাবিতে শ্রীপুরের রাজনীতিতে আস্থার নাম: বিল্লাল হোসেন বেপারী কাশিমপুরে নির্মানের পরে ধসে পড়ল প্রায় ৩০ মিটার সড়ক দল নয়. পরিচয় নয় ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই আমার একমাত্র লক্ষ্য ডা. মোতাছিম বিল্লাহ আলম শ্রীপুরে সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ভেড়ামারায় নির্বাচন পরবর্তী বিএনপি’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন  কোনাবাড়ীতে ধানের শীষে ভোট দেওয়ায় ভাড়াটিয়া দম্পতির উপর হামলার অভিযোগ

ভারত থেকে পেঁয়াজ আমদানি করায় ভেড়ামারা পেঁয়াজ চাষীদের লোকসান গুনতে হচ্ছে 

মাহমুদুল হাসান চন্দন ভেরামারা প্রতিনিধি / ৭৬ টাইম ভিউ
আপডেট : বুধবার, ডিসেম্বর ২৪, ২০২৫, ৭:৫৯ অপরাহ্ণ
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 26;

মাহমুদুল হাসান চন্দন ভেরামারা প্রতিনিধি 

 

কুষ্টিয়ার ভেড়ামারায় বন্যার ক্ষতি পুসিয়ে নিতে বিষ্টীর্ণ চরে মুড়িকাটা পেঁয়াজ চাষে করছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর ভালো ফলনের আশা করছেন তারা। তবে সরকার বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করে লোকসানের মুখে পড়েছে কৃষকরা। ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে মালি পাড়া, গোসাই পাড়ার পদ্মার বিষ্টীর্ণ চরে কৃষকরা মুড়িকাটা পেঁয়াজ চাষে করেছে। চলতি মৌসুমে ২৫৫ হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজের চাষ হয়েছে। এখন পেঁয়াজ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা। উৎপাদন খরচ বাড়লেও বিঘাপ্রতি ৭০ থেকে ৮০ মন ফলনের আশা করছেন কৃষকরা। উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মালিপাড়া এলাকার কৃষক আরিফুল ইসলাম বলেন, গত বছর ২০ বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছিলাম, তাতে অনেক টাকা লোকসান হয়েছে। এবার ক্ষতি পোষাতে আমি ৩৫ বিঘা জমিকে পেঁয়াজ লাগিয়েছি পেঁয়াজের ফলনও ভালো হয়েছে। গত সপ্তাহে ১ বিঘা জমির পেঁয়াজ উত্তলোনের সময় দাম ভালো ছিলো হঠাৎ সরকার বাহির থেকে পেঁয়াজ আমদানি করায় বাজারে পেঁয়াজের দাম একেবারে কমে গেছে। ৩৫ বিঘা জমিতে সব মিলে খরচ হয়েছে ৩৫ লক্ষ টাকা। বর্তমানে বাজারে পেঁয়াজের যা দাম তাতে করে ১৫ লক্ষ টাকা লোকশান হবে। তিনি আরো বলেন আমি বিভিন্ন এনজিও ও ব্যাংক থেকে লোন নিয়ে এই পেঁয়াজ লাগিয়েছিলাম এখন ব্যাংক লোন পরিশোধ করবো বুঝতে পারছি না। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি দুই মাস বিদেশ থেকে পেয়াজ আমদানি বন্ধ করলে কিছুটা হলেও লোকসানের হাত থেকে বাঁচতাম। আর এমন হলে আগামীতে আর পেঁয়াজ চাষ করবো না। এবছর একই এলাকার অপর কৃষক মো: জাহাঙ্গীর হোসেন বলেন, আমি বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে এ বছর ১০ বিঘা জমিতে মুড়িকাটা পেঁয়াজ চাষ করেছি। গত বছরের তুলনায়। এবার বীজের দাম কিছুটা বেশি সার ও কীটনাশকের দাম দ্বিগুন। এবার ১ বিঘা মুড়িকাটক পেঁয়াজ উৎপাদন করতে খরচ হচ্ছে ৮০ হাজার টাকা। এখন বাজারে পেঁয়াজের যে দাম তাতে করে অনেক টাকা লস হবে। পেঁয়াজের ফলন হয়েছে কিন্তু বাজারে দাম নাই। এমন হলে আমাদের মরা ছাড়া গতি থাকবে না।

 

তরিকুল ইসলাম বলেন গত বছরের তুলনায় সার, কীটনাশক ও শ্রমিক খরচ বেড়েছে। সরকার বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করা না হলে লাভ হবে। কিন্তু বর্তমান বাজারে পেঁয়াজের যে দাম তাতে করে অনেক টাকা লস হবে। ভেড়ামারা উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা জানান, চলতি রবি মৌসুমে পেঁয়াজ চাষে কৃষকদের প্রণোদনা প্রদান ও কারিগরি সহায়তা দেওয়ায় লক্ষ্যমাত্রা অর্জিত হয়ে ২৫৫ হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজের চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় পেঁয়াজ উৎপাদন ভালো হয়েছে। আর কদিন পরেই কৃ খকরা মসলা জাতীয় অর্থকরী ফসল ঘরে তুলবে। পেঁয়াজের ফলন ভালো হওয়ায় বাজারে পেঁয়াজের দামটা কিছুটা কম।

ভেড়ামারা উপজেলার কৃষকদের দাবি একটাই সরকার দুই মাস বিদেশ থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করতে হবে। তা না হলে আমাদের অনেক টাকা লোকসান গুনতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর