মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে আ’লীগ নেতার নেতৃত্বে কলেজ ছাত্রকে মারধর ও শ্লীলতাহানির হুমকির অভিযোগ গাজীপুরে ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম গাজীপুর সিটিতে ৪২ কোটি টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন রাজশাহীতে ১০ নং ওয়ার্ড যুবদলের দোয়া ও ইফতার বিতরণ  বিল্লাল হোসেন বেপারী পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম-ভরণ-পোষণ নিয়ে চিন্তায় পড়েছেন অসচ্ছল বাবা-মা ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত আগামীর পৌরসভা নির্বাচনে প্রার্থী মফিজুর রহমান সজন: বেনাপোলে পরিবর্তনের নতুন সূর্যোদয় ভেড়ামারায় উদ্দীপন এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি

ভালুকায় ট্রিপল মার্ডার 

নিজস্ব সংবাদদাতা / ১৪০ টাইম ভিউ
আপডেট : সোমবার, জুলাই ১৪, ২০২৫, ২:৩৫ অপরাহ্ণ

ভালুকায় তিন খুন নিয়ে চাঞ্চল্য কি বলছে পুলিশ?

মায়ের উভয় পাশে গলাকাটা ছেলে-মেয়ে!

একই বাসায় ভাড়া থাকতেন দেবর,

   ঘটনার পর থেকেই  উধাও!

♦ পুলিশ বলছে প্রথমে শ্বাসরোধ পরে গলাকেটে হত্যা!

♦ ঘটনার পর থেকেই আতঙ্ক বিরাজ করছে এলাকায়, 

    নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ।

নিজস্ব সংবাদদাতাঃ

ময়মনসিংহের ভালুকায় দুই সন্তান সহ গৃহবধূকে গলাকেটে হত্যা! ঘটনার পর থেকে ওই গৃহবধূর দেবর নজরুল নিখোঁজ। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

সোমবার (১৪ জুলাই) সকালে উপজেলার ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে এর টিএন্ডটি রোড সংলগ্ন একটি ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে ৯৯৯ এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

নিহতরা হলেন- গৃহবধূ ময়না আক্তার (৩০), তার মেয়ে রাইসা (৭) এবং ছেলে নীরব (২)। নিহতদের স্বামী রফিকুল ইসলাম নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সেনের বাজার এলাকার বাসিন্দা। তিনি ভালুকার রাসেল স্পিনিং মিল নামে একটি পোশাক কারখানা চাকরি করেন। পরিবার নিয়ে তিনি পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের টিএন্ডটি রোডে হায়উম মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৯টার দিকে কাজে যাওয়ার পর বাসায় ফিরে এসে রফিকুল বাড়ির দরজায় তালা লাগানো দেখতে পান। অনেক ডাকাডাকির পর সাড়া না পেয়ে তিনি তালা ভেঙে ঘরে প্রবেশ করেন। এরপরই স্ত্রী ও দুই সন্তানের গলাকাটা মরদেহ দেখতে পান।

এদিকে রফিকুলের ছোট ভাই নজরুল ইসলামও তাদের সঙ্গে একই বাসায় থাকতেন। ঘটনার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির বলেন, এটি একটি মর্মান্তিক হত্যাকাণ্ড। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রথমে শ্বাসরোধ ও পরবর্তীতে মৃত্যু নিশ্চিত করতেই গলায় ধারালো অস্ত্র চালায় ঘাতক! মরদেহগুলো উদ্ধার করা হয়েছে ময়নাতদন্তের জন্য  ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অপরাধীকে গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর