আতিকুর রহমান :
বৈষম্যের প্রতিবাদসহ ২ দফা দাবিতে ময়মনসিংহের ভালুকায় বিদ্যুৎ সমিতির কর্মচারীরা কর্মবিরতি পালন করেছে। বাংলাদেশের ৮০টি সমিতির কর্মচারী ও কর্মকর্তার ২ দফা দাবি নিয়ে আন্দোলনে অংশগ্রহণ করেন নিজ নিজ সমিতির অফিস প্রাঙ্গণে ।
সোমবার সকাল থেকে শুরু করে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর অফিস কক্ষের সামনে অবস্থান নিয়ে ওই কর্মবিরতি পালন করেছে কর্মকর্তারা ।গ্ৰাহক সেবা ঠিক রেখে তারা এ আন্দোলন চালিয়ে যাবে ।
এতে অংশ নিয়েছেন ভালুকার জোনাল ও সাব জোনাল অফিসের কর্মকর্তা কর্মচারীরা। পদ মর্যাদার বৈষম্য, সরকারের গ্রেডিং সংক্রান্ত সমস্যা, জাতীয় বেতন স্কেলসহ অন্তত ২ টি দাবী তুলে ধরেছেন আন্দোলনকারীরা। অভিযোগ করেছেন, অনিয়মের সম্পর্কে কথা বলায় চাকুরিচ্যুত করা হচ্ছে অনেককে।
আন্দোলনে উপস্থিত ছিলেন ময়মনসিংহ পল্লীবিদ্যুৎ সমিতি ২ এর ভালুকা হেড অফিসের জেনারেল ম্যানেজার সহ সকল শ্রেণীর কর্মকর্তারা।