শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ ০৩টি সংসদীয় আসনে বিজয়ী হলেন জামায়াত মনোনীত প্রার্থীরা  কুড়িগ্রামের ৪ আসনেই জামায়াত-সমর্থিত প্রার্থীদের বিপুল ভাবে জয় লাভ – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে ৫ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা ‎৬১ হাজার ভোটের ব্যবধানে বাজিমাত: গাজীপুর-৩ আসনে বিজয়ী বিএনপির রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুরের ৪ আসনে ধানের শীষের আধিপত্য, কাপাসিয়ায় ‘দাঁড়িপাল্লা’র চমক ফেসবুকে অপপ্রচারের শিকার বিএনপি প্রার্থী-জামায়াত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি শ্রীপুরে বন্ধ নোমান টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড; সংবাদ সংগ্রহে বাধা, ম্যানেজারের নীরবতা সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার শ্রীপুরে নির্বাচনের ছুটি নিয়ে শ্রমিকদের উদাসীনতা: ভোট দিতে না গিয়ে ঘুরছেন পথে-ঘাটে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্রের ‘ঘোড়া’র জয়জয়কার: অভিজ্ঞতার পাল্লায় ভারী হচ্ছে মিলনের জনসমর্থন

ভালুকায় স্কুল ছাত্রীকে কুপিয়ে হত্যা 

রিপোর্টারের নাম / ৪৮৩ টাইম ভিউ
আপডেট : সোমবার, অক্টোবর ৯, ২০২৩, ৬:৩৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

 

ময়মনসিংহের ভালুকায় রাখিয়া সুলতানা রিয়া (১৫) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা ।

 

সোমবার দুপুরে উপজেলার বাটাজোর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিয়া ঐ গ্রামের কৃষক আব্দুর রশিদের মেয়ে এবং বাটাজোর বিএম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

 

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, এক বছর আগে পাশের সখিপুর উপজেলার মাওশা গ্রামের মানিক মিয়ার ছেলে সৌদি আরব প্রবাসী রিপন মিয়ার সাথে বিয়ে হয় রিয়ার। বিয়ের পর রিপন সৌদি আরব চলে গেলে বিভিন্ন বিষয় নিয়ে স্বামীর বাড়ির লোকজন রিয়ার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। এর ফলে ছয় মাস আগে রিয়া তার বাবার বাড়ি ফিরে আসেন। সোমবার দুপুরে রিয়া স্কুলে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হওয়ার পরই মুখোশধারী এক যুবক তাকে পেছন থেকে চাপাতি দিয়ে কোপ দেয়। ওই রিয়া চিৎকার কর দৌড় দিলে ঘাতক পেছন থেকে তার ঘাড়, পিঠসহ বিভিন্ন স্থানে কুপিয়ে তাকে পাশের ধান ক্ষেতে ফেলে যায়। খবর পেয়ে পরিবার ও স্থানীয় লোকজন রিয়াকে উদ্ধার করে ভালুকা উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

ভালুকা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাকিব হাসান জানান, হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে রিয়ার মৃত্যু হয়েছে। নিহতের ঘাড়, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

 

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানান, হাসপাতাল থেকে নিহতের সুরতহাল তৈরি ও লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রক্রিয়াধীন রয়েছে।

 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এরশাদুল আহমেদ নিহত স্কুলছাত্রী রিয়ার পরিবারকে ১০ হাজার টাকা অনুদান দেয়ার কথা জানিয়ে বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শনসহ হত্যাকাণ্ডের সাথে জড়িতকে দ্রুত আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর