শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ অনেকে ভূয়া ব্যালট ও সিল নিয়ে ভিতরে ঢুকতে পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে – লায়ন ফরিদ গাজীপুর-৫ ,কালীগঞ্জে ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামীর প্রার্থীর ইশতেহার ঘোষণা ঊর্ধ্বমুখী দেশের নিত্যপণ্যের বাজার! পিছিয়ে নেই ফলের দামও দেশ পরিচালনায় অভিজ্ঞতা প্রয়োজন যা কেবল বিএনপি’র আছে -মোয়াজ্জেম হোসেন আলাল  দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ আরিফুর রহমানের বিদায় সংবর্ধনা ইউজিসির HEAT প্রকল্পে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ভেড়ামারার রায়টায় বিএনপি প্রার্থী ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরীর পথসভা অনুষ্ঠিত পারবো না দিতে ধোকা  গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় বিএনপির গণমিছিল অনুষ্ঠিত 

ভালো লাগা থেকে পেশাদার যাত্রা, তাজ নাহার পাখির গল্প

বিনোদন প্রতিবেদক / ২০ টাইম ভিউ
আপডেট : বুধবার, জানুয়ারি ২৮, ২০২৬, ৪:৩০ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক

 

তাজ নাহার পাখি নতুন প্রজন্মের একজন উদীয়মান ব্র্যান্ড প্রমোটার ও পারফর্মার। ২০২৪ সালের মাঝামাঝি সময়ে ফ্যাশন ও ব্র্যান্ড প্রমোশনের জগতে তাঁর পথচলা শুরু হয়। অল্প সময়ের মধ্যেই ধারাবাহিক কাজ, আত্মবিশ্বাসী উপস্থাপন এবং পেশাদার মনোভাবের কারণে তিনি দর্শক ও ব্র্যান্ড সংশ্লিষ্টদের নজর কাড়তে সক্ষম হন।

 

ড্রেসের লাইভ গাউন, শাড়ি ও থ্রি-পিসের লাইভ প্রমোশনে তাজ নাহার পাখির উপস্থিতি আলাদা করে চোখে পড়ে। ভালো লাগা থেকে এই মাধ্যমে আসলেও ধীরে ধীরে তা তাঁর নিয়মিত কাজের ক্ষেত্র হয়ে ওঠে। এই যাত্রায় পরিবারের পূর্ণ সমর্থন ছিল তাঁর সবচেয়ে বড় শক্তি। বিশেষ করে তাঁর মা ও বড় বোনের সহযোগিতা ও অনুপ্রেরণাই তাঁকে সামনে এগিয়ে যেতে সাহস জুগিয়েছে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট।

 

গত দুই বছরে তাজ নাহার পাখি ৪০টিরও বেশি ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য ইউনিক কালেকশন বিডি, নারী কাব্য, সিফন এবং গ্লামার ইনসাইড। প্রতিটি ব্র্যান্ডের ক্ষেত্রে তিনি নিজস্ব উপস্থাপনা ও সাবলীলতা দিয়ে পণ্যের বৈশিষ্ট্য তুলে ধরার চেষ্টা করেন, যা ক্রেতা ও দর্শকদের কাছে ইতিবাচক সাড়া ফেলেছে।

 

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তাজ নাহার পাখি বলেন, আগামী এক বছরের মধ্যে নিজেকে একজন বড় আর্টিস্ট হিসেবে প্রতিষ্ঠিত দেখতে চান তিনি। তাঁর লক্ষ্য, দেশের প্রতিটি মানুষ যেন তাঁকে চেনে ও জানে। এমন একটি অবস্থান তৈরি করতে চান, যাতে তাঁর কাজ ও অর্জন নিয়ে মানুষ গর্ব অনুভব করে।

 

পাশাপাশি তিনি টেলিভিশন নাটক ও বিজ্ঞাপনে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন এবং অভিনয়ের মাধ্যমে নিজেকে নতুনভাবে তুলে ধরতে চান।

গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলায় জন্ম ও বেড়ে ওঠা তাজ নাহার পাখি বর্তমানে University of Scholars-এর ইংরেজি বিভাগের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি নিজের লক্ষ্য ও স্বপ্ন বাস্তবায়নে নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি।

 

অল্প সময়ের যাত্রায় স্পষ্ট লক্ষ্য, পরিশ্রম ও আত্মবিশ্বাসকে সঙ্গী করে এগিয়ে চলেছেন তাজ নাহার পাখি। ভবিষ্যতে ফ্যাশন প্রমোশন, টেলিভিশন নাটক ও বিজ্ঞাপনে তাঁকে আরও বড় পরিসরে দেখা যাবে—এমন প্রত্যাশাই করছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর