শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান, উপস্থিত ছিলেন ডা. রফিকুল ইসলাম বাচ্চু সুবর্ণচরে নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি গাজীপুরের শ্রীপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল সিমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবকের মৃত্যু গাজীপুরে ভূমি সেবা মানোন্নয়নে ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে গণশুনানি শ্রীপুরে শালবনের ভেতর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে গাইবান্ধায় অ্যাডভোকেসি সভা সুবর্ণচরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্টিত  ভেড়ামারায় পুকুর থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার শ্রীপুরে, হাজ্বী হাছেন আলী এতিমখানার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভাষা শহীদদের প্রতি নিসআ’র গাজীপুর মহানগর শাখার শ্রদ্ধা নিবেদন

রিপোর্টারের নাম / ১৪৯ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ফেব্রুয়ারি ২১, ২০২৫, ১০:২৫ অপরাহ্ণ

মোঃ নাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধিঃ

 

মহান শহীদ দিবস ও মোঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) গাজীপুর মহানগর শাখার উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দিনের প্রথম প্রহরে গাজীপুর মহানগরীর রাজবাড়ীস্থ শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) গাজীপুর মহানগরের সভাপতি জাহিদ হাসান ভূঁইয়ার নেতৃত্বে ফুলেল শ্রদ্ধা অর্পণ অনুষ্ঠানে নিসআ’র মহানগর শাখার উপদেষ্টা মো: মাসুদ সরকার, সহ সভাপতি মো: নূরে আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মো: ইয়াছির আরাফাত, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো: সজিব হোসেন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক সিনথিয়া আক্তার মিথিলা, কার্যনির্বাহী সদস্য মো: মাসুম বিল্লাহসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে রাজবাড়ী মাঠে এক মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, একুশ মানে মাথা নত না করা, একুশ মানে সামনে এগিয়ে যাওয়া। স্বাধিকার থেকে স্বাধীনতা বাঙ্গালীর প্রতিটি আন্দোলন সংগ্রামে প্রেরণা হিসেবে কাজ করেছে বায়ান্নার ভাষা আন্দোলন। মায়ের ভাষা বাংলা রক্ষা ছিলো বাঙ্গালীদের অধিকার আদায়ের প্রধান সংগ্রাম। অন্যায়, জুলুম, শাসনের নামে শোষণের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলন। রক্তের দামে অর্জিত মায়ের ভাষার জন্য জীবন দেয়ার কৃতিত্ব শুধুই বাঙ্গালীদের। কৃতজ্ঞতাচিত্তে এই জাতি তাদের আজীবন স্মরণ রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর