মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে যুবককে পুড়িয়ে হত্যা: রহস্য উদঘাটন, গ্রেফতার ৬ ভেড়ামারায় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   জুলাই যোদ্ধা ও অসহায় পরিবারের পাশে দাঁড়ালো গাজীপুর সিটি কর্পোরেশন  এতিম ও অসহায় শিশুদের জন্য খাদ্যসামগ্রী বিতরণ অভয়নগরে সরকারি স্লাব লুটের অভিযোগ বিএনপি নেতা পিয়ার আলীর বিরুদ্ধে খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর  শ্রীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডবাসীকে মেহেদী হাসান সরকারের অগ্রিম ঈদের শুভেচ্ছা কয়রায় সড়ক নির্মানের বিষয়ে মিথ্যা তথ্য প্রদান করে হয়রানীর অভিযোগ  ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক: শ্রীপুর পৌরবাসীর প্রতি বিএনপি নেতা বিল্লাল হোসেন বেপারীর শুভেচ্ছা

ভাষা শহীদদের সম্মান জানিয়ে শ্রদ্ধা নিবেদন

রিপোর্টারের নাম / ১৭৬ টাইম ভিউ
আপডেট : বুধবার, ফেব্রুয়ারি ২১, ২০২৪, ১১:৫৭ পূর্বাহ্ণ

মোঃনাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি

 

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

 

২১ ফেব্রুয়ারি সকাল ৮টায় জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি গাজী মামুন, যুগ্ম সম্পাদক নজমুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহীম খলিল সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ গাজীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

 

অমর একুশের ঐতিহাসিক গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…আমি কি ভুলিতে পারি’ গানের সঙ্গে সঙ্গে জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গাজীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। তাঁরা ভাষাশহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

 

এ সময় জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি গাজী মামুন বলেন-

বছরে একটি দিন একুশে ফেব্রুয়ারি দিনে বাংলা ভাষাকে যেমনিভাবে সম্মান দেয়া হয় বাকি দিনগুলোতে বাংলা ভাষার প্রতি তেমন কোন কার্যকরী পদক্ষেপ দেখা যায় না, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হোটেল রেস্তোরাঁ সরকারি প্রতিষ্ঠান সহ বিভিন্ন জায়গায় দেখা যায় ইংলিশে লেখা নেমপ্লেট, সরকারি অফিসারদেরও অফিসের সামনে ইংলিশে নেমপ্লেট থাকে, অথচ যে ভাষার জন্য আন্দোলন করে প্রাণ হারিয়েছে বাংলাদেশের গর্বিত সন্তানরা, যেখানে বলা হয়েছিল রাষ্ট্রভাষা বাংলা চাই, ছাত্রদের মাঝে ভাষার আন্দোলনের জাগ্রত বোধ তৈরি হয়েছিল, সকল কিছু উপেক্ষা করে নেমে এসেছিল রাজপথে, প্রাণ দিয়েছেন কয়েকজন যুবক তারপরেই স্বীকৃতি পায় বাংলা ভাষা রাষ্ট্রভাষা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যকরী পদক্ষেপে এটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে, অনেক পিতা-মাতা তাদের সন্তানকে মা ডাক থেকে মাম্মি বাবা থেকে ড্যাডি এই ডাক শিখায় অথচ মধুমাখা ডাক মা আর মায়া জড়ানো ডাক বাবা ডাকটি দিন দিন হারিয়ে যাচ্ছে,এসময় জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্য দৈনিক সবুজ নিশান ব্যুরো চীপ মোঃ নাসির উদ্দীন, দৈনিক এই বাংলার গাজীপুর প্রতিনিধি মোঃ নাছির উদ্দিন, মামুন সরকার, আমার সময় স্টাফ রিপোর্টার মোঃ ফরিদ উজ জামান সহ বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর