শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দুর্গাপুরে পথচারী ও অসহায়দের মাঝে স্বচ্ছ প্রেসক্লাবের ইফতার বিতরণ বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু সংসদের প্রথম অধিবেশনে কুমিল্লা-৯ এমপি আবুল কালামের যোগদান উপলক্ষে লাকসামে দোয়া ও ইফতার মাহফিল সড়ক দুর্ঘটনায় পরিবারের ১৩ জন নিহত, প্রধানমন্ত্রীর ও পরিবেশ প্রতিমন্ত্রী’র শোক ও সমাবেদনা  গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া চাইলেন সহ: অধ্যাপক ফরহাদ মাহমুদ তালুকদার গাজীপুরে রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ ৩৩ জন আটক কয়রায় মানবেতর বন্ধু সংগঠনের ইফতার মাহফিল শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত  আমিরাতে হেলিকপ্টার দূর্ঘটনায় শহীদ সাইদ রশিদ আল বালুশির মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন হাজ্জা বিন জায়েদ ভেড়ামারায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

ভূঞাপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত 

রিপোর্টারের নাম / ১২৮ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ফেব্রুয়ারি ২১, ২০২৩, ৪:১০ অপরাহ্ণ

আরিফুল ইসলাম (আরিফ) ভূঞাপুর উপজেলা প্রতিনিধিঃ ট

 

টাঙ্গাইলের ভূঞাপুরে গভীর শ্রদ্ধা ও ভালবাসার যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিভিন্ন শ্রেণির পেশার মানুষ ফুল দিয়ে উপজেলার বিভিন্ন শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

 

উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে নানা কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এরপর উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর হতে একটি প্রভাতফেরি

 

ও র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রভাতফেরিটি পুনরায় উপজেলা চত্বরে ও র‌্যালিটি ইবরাহীম খাঁ সরকারি কলেজ মাঠ শহীদ মিনারে এসে শেষ হয়। এদিন সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় উত্তোলন করা হয়।

 

এ দিবসটি উদযাপন অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোছাঃ নার্গিস বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।

 

বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বেলাল হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামান্না রহমান জ্যোতি, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সোবহান, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মাদ ফরিদুল ইসলাম,

 

উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম তালুকদার মোহন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম (বাবু), মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর (মিনি) সহ প্রমুখ। এছাড়াও সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী ও সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক-অরাজনৈতিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর