মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাজীপুর জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য এসএম পলাশ চঞ্চলের বহিষ্কারাদেশ প্রত্যাহার গাজীপুরে ক্লোলেস হত্যা মামলার রহস্য উদঘাটন আটক ১ ফেব্রুয়ারিত নির্বাচন হবে: ঠাকুরগাঁওয়ে সারজিস সুবর্ণচরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস: পরিবার থেকেই সচেতনতার ডাক ভেড়ামারায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদ্যাপন  ভেড়ামারায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন গাজীপুরের শ্রীপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়াও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ ব্রিতে আবহাওয়া-ভিত্তিক কৃষি পরামর্শ প্রচারে মিডিয়ার ভুমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ভূয়া ডিবি পুলিশ পরিচয়ে ব্ল্যাকমেইলিং, জামালপুর সদর থানা পুলিশ কর্তৃক গ্রেফতার-০২

রিপোর্টারের নাম / ১৮৫ টাইম ভিউ
আপডেট : শনিবার, মার্চ ১৮, ২০২৩, ৩:৫৩ পূর্বাহ্ণ

মোঃ শুকুর আলী

 

গত ১৬/৩/২৩ তারিখ শেরপুর সদর থানার বাসিন্দা অটোচালক মোকলেছুর রহমান তার নিজের অটোগাড়ি নিয়ে তার পরিচিত যাত্রী আনোয়ার হোসেন সহ জামালপুর সদরের ময়মনসিংহ জুয়েলার্সের দোকানে যাওয়ার পথে বেলা অনুমান ১৬.০০ ঘটিকায় জামালপুর থানাধীন বেম্বো গার্ডেনের সামনে পৌঁছালে ডিবি পরিচয়ে তিনজন যাত্রী অটো গাড়ি তে ওঠে শেখের ভিটা এলাকায় যেতে বলে।

ডিবির পরিচয় দেওয়ায় অটোচালক তাদের কথামতো শেখের ভিটায় পৌঁছালে, ডিবির পরিচয়দানকারী তিনজন সদস্য অটোচালক ও তার সঙ্গীয় যাত্রীকে একটি গলিপথে ঢুকিয়ে জোরপূর্বক অটোগারি হইতে নামাইয়া একটি বাসার তিন তলার রুমে নিয়ে আটক করিয়া মারধোর করে তাদের সাথে থাকা নগদ =২২০০/-টাকা নিয়ে নেয় এবং অবৈধ ব্যবসার সাথে যুক্ত আছে বলিয়া =২৫,০০০/- ( পচিশ হাজার) টাকা চাদা দাবি করে। একপর্যায়ে অটোচালক ও তার সঙ্গীয় যাত্রীকে উলঙ্গ করিয়া একজন নারী কে তাদের মাঝখানে বসিয়ে অশ্লীল ছবি ধারণ করে। দাবীকৃত টাকা না দিলে ধারণকৃত অশ্লীল ছবি গুলো তাদের স্বজনদের নিকট পাঠিয়ে দিবে বলে ভয় ভীতি প্রদর্শন করে। নিরুপায় হয়ে অটোচালক ও তার সঙ্গীয় যাত্রী মোবাইল ফোনে বাড়িতে যোগাযোগ করে বিকাশে =৫০০০ /- টাকা আনিয়া ভূয়া ডিবি কে দিলেও তারা তাদের কাছে আরো টাকা দাবী করে। এক পর্যায়ে তাদের কে বাসা হতে বাহির করে রাত অনুমান ০৯ঃ৩০ ঘটিকায় অটোগাড়ি সহ পিটিআই মোড়ে এসে অটোগাড়িটির ব্যাটারী খুলে বিক্রির চেষ্টা করে। পাশে টহলরত জামালপুর সদর থানার একটি টিম বিষয় টি টের পেয়ে ভুয়া ডিবি পরিচয় দানকারী ২ জন১। মোঃ শাহাবুদ্দিন (২৮) পিতা মৃত নাসিরুদ্দিন, মাতা শাহিনা আকতার এবং ২। মোঃ স্বাধীন(২৭) পিতা মোঃ আবু সাইদ, উভয় সাং পশ্চিম ফুলবাড়িয়া ( দড়িপাড়া), থানা ও জেলা জামালপুর কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের নিকট হইতে নগদ =৭২০০/- টাকা এবং অটোগাড়ি টি উদ্ধার পূর্বক থানায় নিয়ে আসে। এই ঘটনায় অটোচালক মোঃ মোখলেছুর রহমানের লিখিত অভিযোগের ভিত্তিতে থানায় মামলা রুজু করা হয়েছে। ০৫( পাচ) দিনের রিমান্ডের আবেদন সহ আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইতেছে। এই চক্রের অন্যান্য সদস্য দের গ্রেফতারের জন্যে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর