শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে জনচলাচলের রাস্তা কেটে দখলের অভিযোগ, চরম ভোগান্তিতে এলাকাবাসী উপজেলা  প্রেসক্লাব,গোমস্তাপুরের বার্ষিক পারিবারিক মিলন মেলা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার কোনাবাড়ীতে বাসাবাড়ি ও সিলেন্ডার বিস্ফোরণে পিক-আপে আগুন শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মূল হোতা জাহাঙ্গীর গ্রেপ্তার: এলাকায় মিষ্টি বিতরণ কোনাবাড়ীতে আবাসিক হোটেলে অভিযান নারী পুরুষসহ আটক-৭  গাজীপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে অস্ত্রসহ একাধিক অপরাধী গ্রেপ্তার ভেড়ামারা থেকে হারিয়ে যাচ্ছে নানা প্রজাতির পাখি কুড়িগ্রামে গণঅভ্যুত্থানের যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আটক চট্টগ্রামে ধর্ম উজ্জ্বল ঐক্য পরিষদের ৩য় বার্ষিকী ও মহতি পুণ্যানুষ্ঠান সম্পন্ন

ভেড়ামারাতে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত

মাহমুদুল হাসান / ৮১ টাইম ভিউ
আপডেট : শনিবার, জুলাই ২৬, ২০২৫, ৫:০৭ অপরাহ্ণ

মাহমুদুল হাসান 

 

ভেড়ামারাতে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ পাঠ ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুলাই শনিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলার নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম। উপজেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক কর্মকর্তার অফিসের যৌথ আয়োজনে এতে অংশ নেন উপজেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক অফিসের অধীনে বিভিন্ন নারী সংগঠন ও ক্লাবগুলোর নেতৃবৃন্দ।

 

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম জুলাই শহীদদের প্রতি একমিনিট নীরবতা পালনের মধ্যে দিয়ে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, জুলাই পুর্নজাগরণে মর্মবাণীকে ধারণ করে একটি মাববিক,বৈষম্য হীন ও ন্যায়ভিত্তিক সমাজ বির্নিমাণ করব আজকের শপথ অনুষ্ঠানে এই হোক অঙ্গীকার। আমাদের দেশে নারীরা কোন কাজেই পিছিয়ে নেই। পুরুষের পাশাপাশি সমানতালে কাজ করে যাচ্ছে। পরে শারমিন এস মুরশিদ, উপদেষ্টা, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় শপথ বাক্য পাঠ করান ( ভার্চুয়ালী)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন, উপজেলা জাতীয় মহিলা সংস্থার সমন্বয় কর্মকর্তা আসমান আলি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমদাদুল হক বিশ্বাস, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো: জহির উদ্দিন, উপজেলা বন কর্মকর্তা জাহিদ হাসান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোস্তাফিজুর রহমান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর