বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
রংপুরে কারাগারে থাকা বিষাক্ত মদ বিক্রেতার মৃত্যু ভেড়ামারায় হিসনা নদী জুড়ে কচুরিপানা, দখলবাজদের জালে আটকে নদী  সিদ্ধান্ত হবে হ্যাঁ ও না ভোটে বৈষম্যহীন বাংলাদেশ: রংপুরে আলী রীয়াজ কালীগঞ্জে পৌষ সংক্রান্তির ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত সাংবাদিক এহতেশামুল হক শাওনের পিতার মৃত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ব্রির “বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫” উদ্বোধন বৃহস্পতিবার গাকৃবিতে হাল্ট প্রাইজের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত কালীগঞ্জে আড়াইশ বছরের ঐতিহ্যবাহী জামাই ও মাছের মেলায় আনন্দ-উৎসব টঙ্গীতে সাংবাদিক হেনস্তা ও পুলিশি কাজে বাধা: অভিযুক্ত সোহেল সিদ্দিকী শ্রীপুরে শ্রেষ্ঠ ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটনকারী অফিসার নির্বাচিত এসআই মতিউর রহমান

ভেড়ামারায় অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

মাহমুদুল হাসান চন্দন ভেরামারা প্রতিনিধি / ৮১ টাইম ভিউ
আপডেট : সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫, ৯:১৫ অপরাহ্ণ

মাহমুদুল হাসান চন্দন ভেরামারা প্রতিনিধি 

 

কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বারোমাইল এলাকায় অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আসিফুর রহমান-এর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে।

 

অভিযানকালে একটি ফিক্সড চিমনি ইটভাটা এক্সকাভেটর দিয়ে ভেঙে সম্পূর্ণরূপে গুঁড়িয়ে দেওয়া হয় এবং ইটভাটার সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে আনুমানিক পাঁচ লক্ষ (৫,০০,০০০) কাঁচা ইট ভেঙে নষ্ট করা হয়।

 

অভিযানকৃত ইটভাটার নাম AMB ব্রিকস, মালিক মোঃ আব্দুল মান্নান মন্ডল, বারোমাইল, ভেড়ামারা, কুষ্টিয়া।

 

এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ এমদাদুল হক, সিনিয়র কেমিস্ট জনাব মোঃ হাবিবুল বাসার, পরিদর্শক জনাব নাসরিন সুলতানাসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

 

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বাংলাদেশ সেনাবাহিনী কুষ্টিয়া, কুষ্টিয়া পুলিশ বিভাগ এবং জেলা আনসার ব্যাটালিয়নের দক্ষ ও চৌকস সদস্যরা।

 

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর