সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের পলায়ন সুবর্ণচরে চলাচলের পথে বাঁধার প্রতিবাদে মানববন্ধন  গাজীপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬ জনকে কারাদ-ড্রামট্রাকও জব্দ কবি মাহমুদুল হাসান নিজামীর মৃত্যুতে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবারের শোক  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আব্দুল গফুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীপুরে স্কুল ভবনে অনিয়ম-অভিযোগের সত্যতা মেলায় ভবন ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ কয়রায় সুবিধা বঞ্চিত ১৬৫ বাঘ বিধবাদের মুখে হাসি ফুটাতে তুলে দেওয়া হলো ঈদ সামগ্রী সার্ভিস বাংলাদেশ’র উদ্যোগে মোংলায় আন্তর্জাতিক নারী দিবস পালন দক্ষিণাঞ্চলের বৃহত্তম মহিপুরে ব্যবসায়ীদের ‘গার্ডিয়ান’ নেই- দখল, অব্যবস্থাপনা ও দূষণে বাড়ছে দুর্ভোগ

ভেড়ামারায় খুলনা রাজশাহী রেঞ্জের সীমান্তবর্তী এলাকার আইন-শৃঙ্খলা সংক্রান্ত সীমান্ত সভা

মাহমুদুল হাসান / ৭৬ টাইম ভিউ
আপডেট : রবিবার, অক্টোবর ১৯, ২০২৫, ৭:০২ অপরাহ্ণ

মাহমুদুল হাসান 

 

কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার মনি পার্কে রবিবার সকালে (১৯ অক্টোবর ২০২৫) খুলনা ও রাজশাহী রেঞ্জের সীমান্তবর্তী এলাকার আইন-শৃঙ্খলা সংক্রান্ত “সীমান্ত সভা” অনুষ্ঠিত হয়। এই সভায় দুই রেঞ্জের অন্তর্গত থানাসমূহের মধ্যে পারস্পরিক সমন্বয়, গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে সীমান্তবর্তী এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নের লক্ষ্যে নানা সিদ্ধান্ত গৃহীত হয়েছে।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), ডিআইজি, রাজশাহী রেঞ্জ এবং বিশেষ অতিথি ছিলেন জনাব মোঃ রেজাউল হক, পিপিএম, ডিআইজি, খুলনা রেঞ্জ। সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, কুষ্টিয়া। এছাড়াও সভায় রাজশাহী, পাবনা, নাটোর, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপারবৃন্দ, দুই রেঞ্জের সীমান্তবর্তী থানার সার্কেল অফিসারগণ, অফিসার ইন চার্জগণ এবং কুষ্টিয়া জেলার বিভিন্ন থানার ওসি উপস্থিত ছিলেন।

সভায় অংশগ্রহণকারী কর্মকর্তারা পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ,সীমান্তবর্তী অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করার জন্য সম্মিলিত কার্যক্রম জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় মূল প্রতিপাদ্য ছিল-“দুই রেঞ্জের সীমান্তবর্তী থানা সমূহের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে এলাকার আইন-শৃঙ্খলার উন্নয়ন সাধন।”সভাটি ছিল এক কার্যকর পদক্ষেপ,যা ভবিষ্যতে সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিতকরণে মাইলফলক হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর