মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাজীপুরে ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম গাজীপুর সিটিতে ৪২ কোটি টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন রাজশাহীতে ১০ নং ওয়ার্ড যুবদলের দোয়া ও ইফতার বিতরণ  বিল্লাল হোসেন বেপারী পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম-ভরণ-পোষণ নিয়ে চিন্তায় পড়েছেন অসচ্ছল বাবা-মা ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত আগামীর পৌরসভা নির্বাচনে প্রার্থী মফিজুর রহমান সজন: বেনাপোলে পরিবর্তনের নতুন সূর্যোদয় ভেড়ামারায় উদ্দীপন এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি শব্দ দূষণের অপরাধে কুড়িগ্রামে ৭ চালকের জরিমানা

ভেড়ামারায় গৃহকলহে গৃহবধূর মৃত্যু, স্বামী পলাতক

মাহমুদুল হাসান চন্দন / ৭৫ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ৫:৫৯ অপরাহ্ণ

মাহমুদুল হাসান চন্দন

 

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের চাঁদগ্রাম এলাকার মোহাম্মদ ইজবার হোসেনের মেয়ে মোছা. জেসমিন খাতুন আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) আনুমানিক ভোর ৫:০০টার দিকে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় তার স্বামী রানা কে অভিযুক্ত করা হয়েছে।

 

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। পরিবারের সদস্যদের অভিযোগ, ঘটনার পেছনে তার স্বামীর সম্পৃক্ততা থাকতে পারে। গতকাল রাতে ঘটনাটি ঘটলেও ভোরে প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান। ঘটনার পর অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।

 

নিহতের পরিবার ও এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।জেসমিনের শিশু কন্যা সুমাইয়া জানিয়েছে, তার বাবার সঙ্গে ঘটনার সম্পর্ক রয়েছে।

 

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জায়েদুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর