বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে জনসচেতনতামূলক প্রচারণা ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কালীগঞ্জে মতবিনিময় সভা ঝালকাঠিতে গনভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত আন্দোলন বাজার পত্রিকায় নিউজ হওয়ায় ভেড়ামারা উপজেলা প্রশাসন নড়ে চড়ে বসেছে ইউনিমাস হোল্ডিংসের প্রপার্টি ফেয়ার শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বগুড়ার শেরপুরে অটোভ্যান চালকের হাত-পা বেঁধে গাড়ি ছিনতাই ঝালকাঠির নবগ্রাম বাজারে বসত ঘরে আগুন, অগ্নি দগ্ধ শিশু শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার ৭ ধান গবেষণার ইনস্টিটিউটের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫” উদ্বোধন গণভোটের সিদ্ধান্ত দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে, জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি: জিসিসি প্রশাসক

ভেড়ামারায় জমকালো আয়োজনে উদ্বোধন হলো ব্যাচভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট  

মাহমুদুল হাসান চন্দন ভেরামারা প্রতিনিধি / ৭৭ টাইম ভিউ
আপডেট : সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫, ৬:০৪ অপরাহ্ণ

মাহমুদুল হাসান চন্দন ভেরামারা প্রতিনিধি 

 

কুষ্টিয়ার ভেড়ামারায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হলো ভেড়ামারা সরকারি পাইলট হাইস্কুলে পড়ুয়া সাবেক ছাত্রদের এসএসসি ব্যাচভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট।আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর ভেড়ামারায় প্রথমবারের মতো দুই দিনব্যাপী অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ২০০০-০৬ পাইলট স্কুলের সাবেক ৬টি ব্যাচের শিক্ষার্থীরা এতে অংশ নেবে।

গতকাল ২১শে ডিসেম্বর রবিবার ভেড়ামারার একটি রেস্টুরেন্টে উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।এসময় প্রতিটি টিমের ক্যাপ্টেন,সহ-ক্যাপ্টেন, মেন্টর সহ সদস্যদের পরিচিত করে দেয়া হয়।

 

এছাড়াও খেলা পরিচালনার সাথে জড়িত পরিচালনা পরিষদের সদস্যদের নাম প্রকাশ করা হয়। খেলার সময় সূচিসহ বিভিন্ন দলের লোগো সম্বলিত জার্সিও প্রকাশ করা হয়।২৫ ডিসেম্বর সকাল ৮টায় ২০০২ ও ২০০৪ সালের ব্যাচের টিমের মাধ্যমে উদ্বোধন হবে ম্যাচটি। উদ্বোধন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম।

২৬ তারিখ ফাইনাল অনুষ্ঠিত হবে।

এ সময় আরও উপস্থিত থাকবেন পাইলট হাই স্কুলের প্রবীণ শিক্ষক আজিম স্যার ও বিনোত স্যার। ভেড়ামারা কলেজের প্রিন্সিপাল আব্দুস সাত্তার ও ভেড়ামারা কলেজের ক্রীড়া শিক্ষক জাহাঙ্গীর হোসেন জুয়েল স্যার।

লীগভিত্তিক এই টুর্নামেন্টে ২০০০ সালের ব্যাচের ক্যাপ্টেন হাসান,২০০১ এর ক্যাপ্টেন শালুক,২০০২ এরর ক্যাপ্টেন তাপস,২০০৩ এর ক্যাপ্টেন শুভ,২০০৪ এর ক্যাপ্টেন রাসেল,২০০৫ এরর ক্যাপ্টেন লিখন।

অনুষ্ঠানে ২০০০-২০০৬ সালের শিক্ষার্থীসহ বিভিন্ন ক্রিয়াপ্রেমী  ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর