বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

ভেড়ামারায় ডায়াবেটিক দিবস পালিত 

মাহমুদুল হাসান / ৫২ টাইম ভিউ
আপডেট : শনিবার, নভেম্বর ১৫, ২০২৫, ৬:২৭ অপরাহ্ণ

মাহমুদুল হাসান 

 

কুষ্টিয়ার ভেড়ামারায় ডায়াবেটিক দিবস পালিত হয়েছে। এবারের ডায়াবেটিসের প্রতিপাদ্য হলো কর্মস্থলে ডায়াবেটিক সচেতনা। শুক্রবার সকাল ১০ টার সময় ভেড়ামারা ডায়াবেটিক সমিতির আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস -২০২৫ উপলক্ষে র‍্যালি আলোচনা সভা ও বিনামূল্যে ডায়াবেটিস (RBS) পরীক্ষা করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার ও ভেড়ামারা ডায়াবেটিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম তিনি বলেন, ডায়াবেটিস হলো সব রোগের উৎস। কিন্তু ডায়াবেটিক যদি নিয়ন্ত্রণে রাখেন এবং নিয়ম মেনে চলেন তাহলে কোন সমস্যা না। দেখুন কিছু দিন আগে সারা পৃথিবীতে করোনা ভাইরাসে মহামারী ধারণ করেছিলো এই করোনা ভাইরাসে এখন পর্যন্ত সারা পৃথিবীতে ৭০ লক্ষ মানুষ মারা গেছে। করনা ভাইরাস দেখে মানুষ ভয় পেয়েছিল কিন্তু ডায়াবেটিস দেখে ভয় পায় না। ডায়াবেটিস আসলে একটা মহামারি রোগ কিন্তু আমরা এই রোগটিকে অবহেলা করি। ডায়াবেটিকস রোগ এখন বিশ্বের সমস্ত জায়গায় এবং ঘরে ঘরে দেখা দিয়েছে।আমাদের এই রোগের বিষয়ে প্রতিটা মানুষকে সচেতন হতে হবে। এই ডাইবেটিস রোগে আক্রান্ত হয়ে শুধু মাত্র ২০২৪ সালে বিশ্বে ২৪ লক্ষ নারী-পুরুষ মারা গেছে। এবং ২০২৫ সালে ডায়াবেটিকস রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৪ লক্ষের উপরে মারা গেছে। তাই আমরা সবাই ডায়াবেটিক রোগ সম্বন্ধে সচেতন হয়। সমিতির সাধারণ সম্পাদক ডা: অমরেন্দ্রনাথ বিশ্বাস, ডায়াবেটিক সমিতির সহ সভাপতি ও দৌলতপুর কলেজের সাবেক অধ্যক্ষ রফিকুল ইসলাম, ডা: ইবান আল মোদাসসির ইসলাম, ডা: লামিয়া তাসনিন জেবা, ভেড়ামারা সরকারি পাইলট মডেল স্কুলের প্রবীণ শিক্ষক আনোয়ারুল আজিম, বাহিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন আরা বানু, বিজেএম ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আসলাম উদ্দিন, ভেড়ামারা সরকারি ডিগ্রী কলেজের ক্রীড়া শিক্ষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, সাপ্তাহিক সীমান্ত কথা পত্রিকার প্রকাশক ও সম্পাদক হেলাল মজুমদার, রুপালী ব্যাংকের সাবেক ম্যানেজার আমিনুল ইসলাম, ভেড়ামারা উপজেলা এনসিপি পার্টির সদস্য সচিব অভি ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর