সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
খুলনার কপিলমুনিতে আরব আমিরাত সরকারের ত্রাণ ও কম্বল বিতরণ গাজীপুর-৩ আসনে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর প্রার্থিতা বৈধ ঘোষণা রংপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৬৮ লিটার চোলাই মদ জব্দ গ্রেফতার-১ বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজি আয়োজিত হলো নারী নেতৃত্ব ও ক্ষমতায়ন বিষয়ে সংলাপ রোজার আগে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে ভোক্তাদের মধ্যে উদ্বেগ বাড়ছে সোনাতলায়, মাত্র ৫০ দিনে কুরআনের হাফেজ হলো ১০ বছরের আব্দুর রহমান সংস্কার চান তাহলে উত্তরটা “হ্যাঁ” বলতে হবে: রিজওয়ানা হাসান শ্রীপুরে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের যাত্রা বিরতি ও টিকিট বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন গাজীপুর-৩ আসনে জোটের প্রার্থী নিয়ে তৃণমূলে ক্ষোভ, আলোচনায় ‘বহিরাগত’ ইস্যু

ভেড়ামারায় তুলাচাষীদের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ

মাহমুদুল হাসান / ১১৬ টাইম ভিউ
আপডেট : শনিবার, জুলাই ৫, ২০২৫, ৭:৩৭ অপরাহ্ণ

মাহমুদুল হাসান

 

শনিবার ৫ জুলাই, ২০২৫ ভেড়ামারা উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ মৌসুমে তুলা ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

 

তুলা উন্নয়ন বোর্ড, কুষ্টিয়া জোনের উদ্যোগে শনিবার বিকাল ৫ টায় কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম রুমে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ঢাকা তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক মো: রেজাউল আমিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

 

তুলা উন্নয়ন কর্মকর্তারা জানান, চলতি উৎপাদন মৌসুমে ১৫০ জন তুলাচাষীকে প্রণোদনার আওতায় আনা হয়েছে। আমরা আগামীতে এই সংখ্যা আরো বৃদ্ধি করতে সক্ষম হবো।

 

উপকারভোগী প্রত্যেক তুলাচাষীকে বিঘাপ্রতি ৬০০ গ্রাম হাইব্রিড তুলাবীজ, ২৫ কেজি ইউরিয়া, ৫০ কেজি টিএসপি, ৫০ কেজি পটাশ, কীটনাশক ও ছত্রাক নাশকসহ প্রায় ৮ হাজার টাকা মূল্যের উপকরণ দেওয়া হয়।

 

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তুলা চাষ নিসন্দেহে লাভজনক। তুলার সঙ্গে সাথী ফসল করতে পারলে লাভের হার আরও বৃদ্ধি পাবে।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা তুলা উন্নয়ন কর্মকর্তা শেখ আল মামুন, ভেড়ামারা সহকারী কমিশনার (ভূমি) মো: আনোয়ার হোসাইন, ভেড়ামারা তুলা উন্নয়ন বোর্ডের কটন ইউনিট অফিসার মোছা: মনজুয়ারা বেগম, উপজেলা কৃষি কমকর্তা মাহমুদা সুলতানা সহ উপজেলার উপকারভোগীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর