মাহমুদুল হাসান চন্দন
গত ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ইং ধরমপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ নান্টু মন্ডল এর দোকানে ভাঙরচুর, লুটপাট ও মিথ্যা মামলা করার দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন ধরমপুর ইউনিয়ন যুবদলের আয়োজনে ১৫ ফেব্রুয়ারি বিকালে সাতবাড়িয়া বাজারে অনুষ্ঠিত হয়।
শাহিন মাস্টারের সভাপতিত্বে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান রুবেল, ভেড়ামারা উপজেলা পৌর যুবদলের সদস্য সচিব নজিবুল হক সুমন, ভেড়ামারা উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. রানা, ধরমপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক মো. নান্টু মন্ডল, ধরমপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শাহিন মাস্টার সহ স্থানীয় নেতৃবৃন্দ।
ভেড়ামারা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান রুবেল তার বক্তব্যে বলেন, আমি উপজেলা যুবদলের পক্ষ থেকে বলতে চাই, আমার অঙ্গ সংগঠনের আমি প্রতিটি ইউনিটের প্রতিটি নেতৃবৃন্দ আমার ভাই। যে বা যাহারা এহেন অন্যায় অত্যাচার করেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, কোন সংগঠনের নেতাকর্মী, ইউনিয়নের কারোর ব্যবসা প্রতিষ্ঠান, অফিস ভাঙচুর, কারোর গায়ে আঘাত, বাড়িতে ভাঙচুর করে থাকেন তাৎক্ষণিক তাহলে দাঁতভাঙ্গা জবাব দেওয়ার জন্য ভেড়ামারা উপজেলা যুবদল প্রস্তুত। আমার নেতা অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম, অধ্যাপক শহিদুল ইসলাম কোনদিন আমাদেরকে অন্যায়ের সাথে সম্পৃক্ত হতে দেয় নাই।